আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরায়েলের বন্দর কিনলো ভারতের আদানি গ্রুপ

ইসরায়েলের বন্দর কিনলো ভারতের আদানি গ্রুপ

ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলারের বিনিময়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই বন্দরটির মালিকানা পেয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে ইসরায়েল। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। বহু বছর ধরে শ্রমিক ধর্মঘটে জর্জরিত গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিক্রিতে সময় লেগেছে পাঁচ বছর।

গতবছর চীনের সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ (এসআইপিজি) হাইফা উপসাগরের তীরে নতুন একটি বন্দর চালু করে।ইসরায়েলের আমদানি রফতানির প্রায় ৯৯ শতাংশই হয়ে থাকে দেশটির সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এগুলোর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। এসআইপিজি এবং আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত