আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কর ফাঁকি মামলায় খালাস নোবেল জয়ী মারিয়া রেসা

কর ফাঁকি মামলায় খালাস নোবেল জয়ী মারিয়া রেসা

শান্তিতে নোবেল জয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা কর ফাঁকির চারটি মামলায় খালাস পেয়েছেন। দেশটির একটি আদালত বুধবার এ আদেশ দিয়েছেন। দেশটির সরকারের একাধিক মামলা মোকাবিলা করছেন মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম র‍্যাপলার।

এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে স্বাধীন মত প্রকাশ নিয়ে উদ্বেগ রয়েছে। রায়ের পর আদালত চত্বরে সাংবাদিকদের রেসা বলেন, এ আদেশ সকলের জন্যই আবেগের। এই মামলাকে ‌রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত আখ্যায়িত করে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার জন্য এ মামলা করা হয়েছে। চার বছর দুই মাস ধরে চলা এ মামলায় আজ সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ম্যানিলাভিত্তিক র‍্যাপলার এর সিইও ও নির্বাহী সম্পাদক মারিয়া রেসা ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি দেশটির প্রথম নোবেল জয়ী। বিখ্যাত এ সাংবাদিক আরও তিনটি ক্রিমিনাল মামলার মুখোমুখি রয়েছেন। এর আগে ২০২০ সালের জুনে মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। ওই মামলায় নিউজ ওয়েবসাইট র‌্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে আট বছর আগে এক প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগ আনা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তখনও মারিয়া বলেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আট বছর আগের ওই প্রতিবেদনে ফিলিপাইনের শীর্ষ আদালতের সাবেক এক বিচারকের সঙ্গে এক ব্যবসায়ীর অবৈধ যোগাযোগের অভিযোগ তোলা হয়েছিল। ওই প্রতিবেদন প্রকাশের চার মাসের মাথায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে কার্যকর করা হয় ‘সাইবার- লাইবেল’ আইন। বিতর্কিত এই আইনে ২০১৭ সালে প্রথমবারের মতো মারিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। তবে আইন অনুযায়ী, এক বছর সময়সীমার মধ্যে অভিযোগ দায়ের না হওয়ায় প্রাথমিকভাবে তা বাতিল করে দেয় ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনস (এনবিআই)। পরে ২০১৮ সালের মার্চ মাসে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয়।

এর আগে, তার বিরুদ্ধে কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগ আনা হলেও একবার মানহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের একদিন পরে তিনি জামিনে মুক্ত হন। ২০১২ সালে র‌্যাপলার প্রতিষ্ঠা করেন মারিয়া। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ফিলিপাইনে পরিচিত হয়ে ওঠে নিউজ ওয়েবসাইটটি। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচনা করা অল্প কয়েকটি সংবাদমাধ্যমের একটি র‌্যাপলার। তবে তাদের বিরুদ্ধে ‘ফেইক নিউজ’ প্রকাশের অভিযোগ তুলে র‌্যাপলারের লাইসেন্স প্রত্যাহার করে ফিলিপাইন।

মারিয়া র‌্যাপলার প্রতিষ্ঠার আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করেছেন। নিজের প্রতিবেদনের কারণে বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন মারিয়া রেসা। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় স্থান পান তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত