আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে, জেনারেল মোশাররফের মৃত্যুতে তারা শোকাহত।

২০০২ সালে বাংলাদেশকে যে বার্তা দিয়েছিলেন

২০০২ সালে বাংলাদেশ এসে তিনিই প্রথম মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাদের কর্মকাণ্ড নিয়ে ‘দুঃখপ্রকাশ’ করেছিলেন। তার আগে তিনজন পাকিস্তানি প্রধান বাংলাদেশে ঘুরেতে আসলেও তারা হানাদার বাহিনীদের নিয়ে কোনো কথা বলেননি। অথচ যা শুনতে উদগ্রীব ছিলেন বাংলাদেশিরা। সেই সময়ে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় নেমে সাম্য ও বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জমিরউদ্দিন সরকার বিমানবন্দরে মোশররফকে স্বাগত জানান।

অফিসিয়াল ভিজিটর বুকে বাংলাদেশিদের উদ্দেশ্যে পারভেজ মোশাররফ লিখেছিলেন, ১৯৭১ সালের ব্যথা আপনাদের পাকিস্তানি ভাইবোনেরা ভাগ করে নিতে চায়। চলুন আমরা অতীত ভুলে একসঙ্গে সামনে এগিয়ে যাই। ওই সফরে বাংলাদেশিদের প্রতি পাকিস্তানিদের ভালোবাসা পৌঁছানোর বার্তা দেন। তিনি বলেন, এই ভূমির জনগনের শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি ঘটবে। কঠোর নিরাপত্তার মধ্যে ওই সফর করেন পারভেজ মোশাররফ। তার সফরের বিরোধিতা করে রাজপথে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চলেছিল বিক্ষোভ ও হরতাল। জেনারেল পারভেজ মোশাররফকে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায় মানবাধিকার সংগঠনগুলো।

জেনারেল পারভেজ মোশাররফের সামরিক জীবন

জেনারেল পারভেজ মোশাররফ ১৯৬৪ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ১৯৬৫ এবং ১৯৭১ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন। যুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি সামরিক বাহিনীর সর্বোচ্চে পদকে ভূষিত হন। এরপর ১৯৯৮ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের মে মাসের কারগিল যুদ্ধে সেনাবাহিনীর জড়িত থাকা নিয়ে তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে জেনারেল মোশাররফের।

এর ধারাবাহিকতায় ওই বছরই এক অভ্যুত্থান করে ক্ষমতায় আরোহণ করেন জেনারেল মোশাররফ। পরে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই সময়ের মধ্যে বহুবার আততায়ীর হামলা থেকে রক্ষা পেয়েছেন জেনারেল মোশাররফ এবং তাকে উৎখাতের বহু প্লটও ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাস-বিরোধী যুদ্ধে' সমর্থন ও ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত ছিলেন তিনি। যদিও একারণে স্বদেশে ব্যাপক বিরোধিতার শিকার হতে হয় তাকে।

রাষ্ট্রপতির পদ ত্যাগ করার পর ২০০৮ সালে দেশ ছাড়েন তিনি, কিন্তু ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাকিস্তানে ফেরেন। যদিও আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হন। রাষ্ট্রদ্রোহের মামলার শুনানিতে মাত্র দুবার হাজিরা দিয়েছিলেন তিনি। এর আগে তার সময় কেটেছে হয় সেনাবাহিনীর একটি স্বাস্থ্যকেন্দ্রে নয়তো ইসলামাবাদের একটি খামারে। পরবর্তীতে ২০১৪ সালের এপ্রিলে তিনি করাচিতে চলে যান। সেখানে দুবছর থাকার পর তিনি আবার দেশত্যাগ করেন।২০১৬ সালে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দেয়া হয়েছিলো।

যে রোগে ভুগছিলেন পারভেজ মোশাররফ

বিরল রোগ অ্যামিলোইডোসিসে আক্রান্ত ছিলেন মোশাররফ। এই রোগের রোগীদের দেহে অ্যামিলোইড নামের এক প্রকার প্রোটিন অস্বাভাবিক মাত্রায় তৈরি হতে থাকে। সীমিত মাত্রার অ্যামিলোইড মানবদেহের জন্য তেমন ক্ষতিকারক নয়, তবে মানবদেহে অস্বাভাবিকভাবে এ প্রোটিন বাড়তে থাকলে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন প্রত্যঙ্গের কোষ ও টিস্যুতে মরিচার মতো এটি জমতে থাকে এবং তার ফলে একসময় কার্যকারিতা হারাতে থাকে সেসব প্রত্যঙ্গ।

২০১৮ সালে প্রথম অ্যামিলোইডোসিস ধরা পড়ে তার। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ২০২২ সালের মে মাসের মাঝামাঝি দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির তিন সপ্তাহের মধ্যেই অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছিল মোশাররফের। চিকিৎসকরা জানিয়েছিলেন, যকৃত, কিডনিসহ অভ্যন্তরীণ অধিকাংশ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে মোশাররফের এবং যে শারীরিক অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন, তা থেকে ফের সুস্থ হয়ে ফেরা তার জন্য অসম্ভব। পরিবারের সদস্যরাও তার সুস্থতার আশা ছেড়ে দিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত