আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার পথ বন্ধ হচ্ছে

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার পথ বন্ধ হচ্ছে

বাংলা‌দেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থী‌দের জন্য নতুন নী‌তিমালা ঘোষণা ক‌রে‌ছে যুক্তরাজ্য। এতে দেশটিতে পিএইচ‌ডি ছাড়া অন্যকোনো কো‌র্সের শিক্ষার্থীরা অধ্যয়নের সময় সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। যুক্তরজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারি থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রাভারম্যান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে এসে পড়াশোনা বাদ দিয়ে কাজ করার প্রবণতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা করছে সরকার। মূলত ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত বছর বিদেশি শিক্ষার্থীদের আত্মীয়-পরিবারের সদস্য পরিচয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ১ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ। ২০১৯ সালে, যখন কনজারভেটিভ পার্টি দেশটিতে ক্ষমতায় আসে, সেই সময়ের তুলনায় এই সংখ্যা আটগুণ। ওই বছর মাত্র ১৬ হাজার মানুষ শিক্ষার্থীদের পরিবারের সদস্য হিসেবে যুক্তরাজ্যে এসেছিলেন।

মঙ্গলবারের বিবৃতিতে এ বৃদ্ধিকে ‘অনাকাঙ্ক্ষিত উল্লম্ফন’ বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রাভারম্যান আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল লোকজনের ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসার প্রবণতায় অনাকাঙিক্ষত উল্লম্ফন আমরা লক্ষ্য করছি। এ পরিস্থিতিতে আমাদের অর্থনীতির গতিশীলতা ও বিভিন্ন সরকারি পরিষেবার মান অক্ষুণ্ণ রাখতে বাধ্য হয়েই এ পদক্ষেপ নিতে হচ্ছে।’

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রীদের বলেছেন, অভিবাসন নিয়ে নতুন এ নীতি অভিবাসী কমাতে সাহায্য করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিসভাকে অবহিত করেছেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত