আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দাবানলে জ্বলছে কানাডা

দাবানলে জ্বলছে কানাডা

কানাডাজুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রায় ৯৪ লাখ একর জমি পুড়ে গেছে এবং ২০ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবারের দাবানলকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক হিসেবে বর্ণনা করেছেন। বিধ্বংসী দাবানলের ধোঁয়া কয়েকশ মাইলজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ১০ কোটিরও বেশি মানুষ বায়ুদূষণ সতর্কতার আওতায় রয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন অঞ্চলগুলোয় ফ্লাইট বিলম্বিত এবং ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।

গত মাসে পশ্চিম কানাডায় দাবানল ছড়ানোর পর এটি আটলান্টিক মহাসাগর উপকূলের নোভা স্কশিয়া প্রদেশেও ছড়িয়ে পড়ে। এরপর এ সপ্তাহে এটি কুইবেকে আঘাত হানে। বর্তমানে এ প্রদেশটিই দাবানলের কেন্দ্রস্থল। আগুন এত বেশি ছড়িয়ে পড়েছে যে কানাডার অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা এটা মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, বাড়তি কর্মী নিয়োগ ও বৃষ্টিপাত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

এদিকে কুইবেকের দাবানলের ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কানাডার অন্যান্য শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও পৌঁছেছে সেই ধোঁয়া। ধোঁয়া পূর্ব উপকূলের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়বে বলেও ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো থেকে দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ সতর্কতার আওতায় পড়েছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস অতি প্রয়োজনীয় কাজ ছাড়া নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। ঘন ধোঁয়ার কারণে স্ট্যাচু অব লিবার্টি ও ম্যানহাটানের আকাশ দেখা যাচ্ছে না বললেই চলে।

দাবানলের ধোঁয়ায় বাতাসের নিম্নমানের কারণে উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে গেলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করার কথা নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের। নগরীর গভর্নর ক্যাথি হচুল বলেছেন, বৃহস্পতিবার বাসিন্দাদের ১০ লাখ মাস্ক দেওয়া হবে।

বাতাসের মান খারাপ হওয়ায় নিউইয়র্কের সরকারি বিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষের বাইরের সব ধরনের কার্যক্রম স্থগিত, নগরীর পার্ক বিভাগের বহিরাঙ্গন ইভেন্ট বাতিল এবং সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া এই অঞ্চলের বেশ কয়েকটি ট্র্যাকে ঘোড়দৌড় এবং নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় মেজর লিগ বেসবল খেলাগুলো বাতিল করা হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে এবং প্রচণ্ড গরম ও দাবানলের সৃষ্টি করছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ার বলেন, জলবায়ু সংকট যেভাবে আমাদের জীবনকে বিঘ্নিত করছে তার একটি উদ্বেগজনক উদাহরণ হলো বর্তমান পরিস্থিতি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত