আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জাপানের কাছে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

জাপানের কাছে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

এলএবাংলাটাইমস

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলায় সহযোগিতা করতে এবার জাপানের কাছে বিস্ফোরক চাইলো বাইডেন প্রশাসন। ১৫৫ মিলিমিটার কামানের গোলার জন্য ট্রাই নাইট্রো টলুইন (টিএনটি) নামক বিস্ফোরক চেয়েছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এমন তথ্য দিয়েছেন। 

এদিকে বিস্ফোরকসহ সামরিক ক্ষেত্রে ব্যবহৃত পণ্য রফতানিতে জাপানে নিষেধাজ্ঞা রয়েছে। প্রাণঘাতি সরঞ্জাম, কামানের গোলাসহ যেকোনও অস্ত্র রফতানিতেও রয়েছে দেশটির আইনে নিষেধাজ্ঞা। এর মধ্যে হাউইটজার গোলা অন্যতম যা প্রায় প্রতিদিনই রুশ দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে নিক্ষেপ করে ইউক্রেন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পদক্ষেপ নিয়েছে জাপান। এই নিষেধাজ্ঞা অনুযায়ী বিস্ফোরক ওয়াশিংটনকে দিতে পারবে না টোকিও।

বিষয়টি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ‘জাপানের কাছ থেকে বিস্ফোরক কেনার একটি পথ রয়েছে যুক্তরাষ্ট্রের।’ শুধু সামরিক ক্ষেত্রে ব্যবহৃত না হওয়া সঞ্জামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তেমন কঠোর নয়। নিয়মের এই ফাঁকের মাধ্যমেই সামরিক বাহিনীর ব্যবহারের জন্য জাপান থেকে প্যানাসোনিক ল্যাপটপ কেনে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সরকারকে টোকিও বলছে, টিএনটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে দেশটি। কেননা বিস্ফরকটির সামরিক ব্যবহার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। মার্কিন টিএনটি সরবরাহ চেইনেও জাপানি একটি কোম্পানিকে চাইছে যুক্তরাষ্ট্র।

অবশ্য জাপানি কোনও কোম্পানি সে চেইনে যুক্ত হবে কি না, তা নিয়ে কিছু জানায়নি টোকিওর অর্থনীতি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানায়নি। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত