আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ইন্দোনেশিয়ার আচেহতে যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশ

ইন্দোনেশিয়ার আচেহতে যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার অতি-রক্ষণশীল আচেহ প্রদেশে যানবাহনে নারী-পুরুষদের আলাদা বসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানগুলোতেও আলাদা লিঙ্গের মানুষদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। প্রদেশটির স্থানীয় সরকার বৃহস্পতিবার (১০ আগস্ট) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরদিকে অবস্থিত আচেহ দেশটির একমাত্র প্রদেশ— যেখানে ইসলামি শরীয়াহ আইন জারি করা আছে।

স্থানীয় কর্তৃপক্ষ সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, ‘নারী-পুরুষ যাদের মধ্যে পারিবারিক বা বৈবাহিক কোনো সম্পর্ক নেই তারা পাবলিক প্লেস, নিরব জায়গা এবং যানবাহনে একসঙ্গে হবেন না।’

বার্তাসংস্থা এএফপিকে আচেহ সরকারের মুখপাত্র মুহাম্মদ এমটিএ বলেছেন, ২০৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘যারা জীবনের শুরুতে ইসলামিক ব্যবস্থাকে বিশ্বাসের সঙ্গে মেনে চলে সেই প্রজন্মকে গঠনের উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।’

তিনি জানিয়েছেন, ইসলামিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনার পর ‘প্রতিরক্ষামূলক’ ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নির্দেশনা ভঙ্গ করলে কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে সেটি পরিষ্কার করে বলা হয়নি।

সমালোচনা সত্ত্বেও— আচেহ প্রদেশে জুয়া খেলা, মদ্য পান এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে— শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।

ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের শান্ত করতে ২০০১ সালে সেখানে শরীয়াহ আইন প্রচলনের অনুমতি দেওয়া হয়।

এছাড়া বিয়ের আগে কোনো নারী-পুরুষ অস্বাভাবিকরকম কাছাকাছি হলেও আচেহতে শাস্তি দেওয়া হয়।

ইন্দোনেশিয়ার মোট ছয় ধর্মের মানুষ বসবাস করেন। এরমধ্যে সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করেন। তাদের মধ্যে আবার উদারপন্থির সংখ্যা বেশি।

তবে সাবেক স্বৈরশাসক সুহার্তোর পতন হলে ইন্দোনেশিয়ায় রক্ষণশীল ইসলাম জনপ্রিয়তা পেতে শুরু করে। স্বৈরশাসক সুহার্তো নব্বইয়ের দশকে দেশটিকে ধর্মনিরপেক্ষ মতবাদে পরিচালিত করেছিলেন।

এদিকে গত সপ্তাহে পূর্ব জাকার্তা প্রদেশে এক ধর্মীয় শিক্ষককে অধার্মিকতার অপরাধে আটক করে পুলিশ। তিনি তার মাদরাসায় নারী-পুরুষদের একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ দিয়েছিলেন।

সূত্র: এএফপি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত