আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

বিতর্কিত তোশাখানা মামলার রায় ঘোষণা আগামীকাল

বিতর্কিত তোশাখানা মামলার রায় ঘোষণা আগামীকাল

বিতর্কিত তোশাখানা দুর্নীতি মামলার রায়ের পর থেকে কারাবাসে আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। ইসলামাবাদ হাইকোর্ট সোমবার (২৮ আগস্ট) তার আবেদনের ভিত্তিতে রায় স্থগিত করে। তবে এই মামলার রায় মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঘোষণা করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

গত সপ্তাহে প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি পরিচালনা করেন। আদালত তার সহকারী আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।

পাকিস্তানের আইন অনুযায়ী অন্য দেশ থেকে প্রাপ্ত উপহার কোষাগারে (তোশাখানা) রাখতে হয়। তবে ইমরান খান তার প্রাপ্ত সরকারি উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বেআইনি ভাবে তা বিক্রি করেছেন।

২০২২ সালের অক্টোবরে নির্বাচনী সংস্থা সাবেক প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ ঘোষণা করে ইসলামাবাদের একটি আদালতে অভিযোগ দায়ের করে। ৭০ বছর বয়সী এই ক্রিকেটার-রাজনীতিবিদকে তার ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনা-বেচার অভিযোগ আনা হয়।

আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করে। তারপর তিনি আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে যান। এদিকে একই মামলায় পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগও দায়ের করে।

সরকারি কর্মকর্তাদের মতে, ‘তার প্রাপ্ত উপহারের মধ্যে একটা রাজপরিবারের দেওয়া ঘড়ি ছিল। এছাড়াও সেখানে সাতটি হাত ঘড়ি, ছয়টি রোলেক্সের ঘড়ি এবং সবচেয়ে দামি একটি ঘড়ির লিমেটেড সংস্করণ ছিল যার মূল্য ৮৫ মিলিয়ন পাকিস্তানি রুপি। ইমরানের সহযোগীরা সেগুলো দুবাইতে বিক্রি করেছে।’

জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করতে একটি রেফারেন্স পাঠিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত