আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পশ্চিমবঙ্গে

‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পশ্চিমবঙ্গে

জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ ‘বাংলা দিবস’ হিসেবে বেছে নেওয়া হয়েছে পহেলা বৈশাখকে। সেই সঙ্গে বাংলার রাজ্য গান হিসেবে বেছে নেওয়া হয়েছে কবিগুরুর লেখা ‘বাংলার মাটি-বাংলার জল…’ গানটিকে।

আজ বৃহস্পতিবারই দেশটির বিধানসভায় এই প্রস্তাব পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়।

যেহেতু শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, তাই এই প্রস্তাব অনায়াসে পাস হয়ে যাবে।
গত ২৮ আগস্ট বাংলা দিবস নিয়ে সর্বদল কনভেনশন ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনভেনশনের দুটি উদ্দেশ্য ছিল, এক রাজ্যের নির্দিষ্ট দিবস চূড়ান্ত করা। অপরটি নিজস্ব গান ঠিক করা।

ওই দিন বাংলা দিবস হিসেবে ১৫ আগস্ট, রাখী বন্ধন, এমনকি ২৩ জানুয়ারির কথাও আলোচনা করা হয়। তবে আলোচনার প্রেক্ষিতে এগিয়ে ছিল ১ বৈশাখই। শেষ পর্যন্ত সেই দিনটাকেই রাজ্য দিবস হিসেবে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেটাই আজ প্রস্তাব আকারে পেশ করা হবে বিধানসভায়।

সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ২০ জুন রাজভবনে দিল্লির নির্দেশে রাজ‌্যপাল ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন। এমনকি বিভিন্ন রাজ‌ভবনে দিনটি পালন করা হয়। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে ২০ জুন তারিখটিকে বারবার তুলে ধরতে চেয়েছে বিজেপি।

১৯৪৭ সালের এই দিনে মূলত রাজ‌্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

বিজেপির দাবি, ওই দিনটিকেই রাজ্য দিবস হিসেবে পালন করতে হবে। এই দাবিতে ওই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় ‘রাজ্য দিবস ২০ জুন’ লেখা গেঞ্জি পরে হাজির হন। বিজেপির অন্য বিধায়করাও এই গেঞ্জি পরতে পারেন। এদিন বিকেলে বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায়ও যাবেন শুভেন্দু।

এদিকে রাজ্যের নিজস্ব সংগীত হওয়ার ক্ষেত্রে ধন ধান‌্য পুষ্পে ভরার কথা উঠলেও বিষয়ের নিরিখে ‘বাংলার মাটি, বাংলার জল’ এগিয়ে ছিল। ওই গানটিকেই রাজ্য গান হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার নির্ধারিত কমিটি। আশিস বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহাদের ওই কমিটির প্রস্তাবই গৃহীত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত