আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

যুদ্ধ দীর্ঘায়িত হবে হামাসের বিরুদ্ধে

যুদ্ধ দীর্ঘায়িত হবে হামাসের বিরুদ্ধে

গাজা উপত্যকা থেকে শনিবার চরমপন্থি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলি বসতিতে হামলা চালানোর পাশাপাশি স্থানীয়দের জিম্মি করে। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, গাজা সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে আটটি স্থানে সম্ভাব্য হামলাকারীদের সন্ধান চালাচ্ছে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর ইউরোপীয় প্রেস ডেস্কের প্রধান মাশা মাইকেলসন ডয়চে ভেলেকে জানিয়ছেন গাজা সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে কয়েক লাখ মজুদ সেনাকে পশ্চিমাঞ্চলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ’আমরা খুবই কঠিন ২৪ ঘণ্টা পার করেছি। অভূতপূর্ব অনুপ্রবেশ ও সাধারণ নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছে হামাস।’

গতকাল থেকে ৪২৬টি টার্গেটে হামলার কথা জানিয়েছেন তিনি। এরমধ্যে ১০০টি চালানো হয়েছে ইউএভি বা চালকবিহীন উড়োজাহাজ দিয়ে।

হামাস শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপর অতর্কিত হামলা শুরু করে। ঐতিহাসিক ইয়ম কিপুর যুদ্ধের ৫০ বছর পূর্তির সময়ে এই হামলার ঘটনা ঘটে।

হামাস কীভাবে এমন অতর্কিত হামলা চালাতে সক্ষম হলো তা বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান মাশা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত