আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে

শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে

এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে। দেশটির পশ্চিমাঞ্চলে নতুন করে এই ভূমিকম্প আঘাত হেনেছে।

হেরাত শহরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদিন আগে দুটি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। সপ্তাহখানেক আগে আঘাত হানা সেই কম্পনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৬.৩ কিমি (চার মাইল) গভীরতায় আঘাত হানে এই ভূমিকম্পটি।

খবরে আরও বলা হয় সর্বশেষ ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ কম্পনের কেন্দ্রস্থল ছিল ইরানের সীমান্তের কাছে অবস্থিত আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এর আগে গত ৭ অক্টোবর স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

এতে জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত