আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইসরাইলের হুমকি জাতিসংঘকে

ইসরাইলের হুমকি জাতিসংঘকে

ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে।’ মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের উদ্বোধনীতে এমন বক্তব্য দেওয়ায় জাতিসংঘের ওপর ক্ষেপেছে ইসরায়েল।

এমন মন্তব্যের কারণে ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। এদিকে বুধবার জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান। রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বুধবার আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলাদ এরদান বলেন, ‘তার (জাতিসংঘের মহাসচিব গুতেরেস) মন্তব্যের কারণে, আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানাবো। আমরা ইতিমধ্যেই আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদেরকে শিক্ষা দেওয়ার সময় এসেছে।’মঙ্গলবার জাতিংসংঘের মহাসচিব গুতেরেস তার বক্তব্যে বলেছিলেন, ফিলিস্তিনির গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন দেখতে পাচ্ছেন, তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত