আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সংবাদিকদের ফোনে পেগাসাস

সংবাদিকদের ফোনে পেগাসাস

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টির ‘টারগেটেড ক্র্যাকডাউন অন ফ্রিডম অব এক্সপ্রেশন’ নামক প্রতিবেদনে বলা হয়, ভারতের হাই প্রোফাইল সাংবাদিকদের ফোনে ইসরায়েলি স্পাই সফটওয়ার পেগাসাস ব্যবহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার প্রকাশিত এই রিপর্টে বলা হয়েছে, দ্য ওয়্যারের সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন, দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্টের দক্ষিণ এশিয়ার সম্পাদক আনন্দ মঙ্গলের আইফোনে ফরেনসিক তদন্ত করেছিল অ্যামেনস্টি।

অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ক্যারল বলেছেন, ‘আমরা দেখতে পেয়েছি, ভারতে সাংবাদিকদের ওপর বেআইনি নজরদারি চলছে। তারা শুধু নিজের কাজ করছেন। তাদের ফোনে আড়িপাতা হচ্ছে।’

অ্যামনেস্টি কী পেয়েছে

২০২৩ এর অক্টোবরে একাধিক আইফোন ব্যবহারকারীকে অ্যাপল জানায়, তাদের ফোনে স্পাইওয়ার বসানোর চেষ্টা করা হয়েছে। যাদের কাছে এই বার্তা গিয়েছিল, তাদের মধ্যে ২০ জন সাংবাদিক ও বিরোধী রাজনীতিক ছিলেন।

অ্যামনেস্টি এই খবরের ফলো আপ করে। তাদের সিকিউরিটি ল্যাবের ফরেনসিক বিশ্লেষণে ধরা পড়ে, মঙ্গলের ফোন ২৩ অগাস্ট ২০২৩-এ জিরো ক্লিক সংক্রামিত হয়েছে। এর ফলে কোনোরকম ক্লিক বা বোতাম টেপা ছাড়াই স্পাইওয়ার ইনস্টল হয়ে যায়।

ডিজিটাল গুপ্তচর পেগাসাস

তার ফোনে স্পাইওয়ার সফলভাবে বসান হয়েছিল কিনা, তা অ্যামনেস্টি বলতে পারেনি। তবে এই ঘটনাটা ঘটেছিল যখন মঙ্গলে ভারতের শেয়ার বাজারে কারচুপি করার চেষ্টা নিয়ে একটি খবর করছিলেন।

বরদারাজনের ফোন আক্রান্ত হয় ২০২৩-এর ১৬ অক্টোবর। ২০১৮ সালেও তার ফোন মঙ্গলের মতো একইভাবে স্পাইওয়ার ঢোকানোর চেষ্টা হয়েছিল। পেগাসাস সফটওয়ার ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ তৈরি করেছে এবং বিশ্বজুড়ে তা সাংবাদিক ও রাজনীতিকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

পেগাসাস ব্যবহারের সাম্প্রতিক অভিযোগ নিয়ে কোম্পানির পক্ষ থেকে ওয়াশিংটন পোস্টকে জানানো হয়েছে, তারা নির্দিষ্ট কোনো ক্রেতা সম্পর্কে কোনো মন্তব্য করবে না। তবে তারা মূলত কোনো দেশের স্বীকৃত গোয়েন্দা বা আইন রক্ষাকারী সংস্থাকে এই সফটওয়ার দেয়। নিয়মানুযায়ী তারা একমাত্র সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধের ক্ষেত্রে এই সফটওয়ার ব্যবহার করবে।

অ্যামনেস্টি জানিয়েছে, ভারত অবশ্য পেগাসাস ব্যবহার করছে বলে কখনো ঘোষণা করেনি। ক্যারল জানিয়েছেন, ‘আমরা ভারতসহ সব দেশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন এই স্পাইওয়ার আমদানি ও ব্যবহার না করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত