আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় হামলা

দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় হামলা

 

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিতর্কিত আবেই অঞ্চলে সশস্ত্র লোকদের অতর্কিত হামলায় স্থানীয় সিনিয়র প্রশাসকসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এই অঞ্চলটির মালিকানা উভয় দেশই দাবি করে থাকে। তেলসমৃদ্ধ অঞ্চলটিতে ঘন ঘন সহিংসতা দেখা দেয়। এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী হলো ডিঙ্কা জাতিগোষ্ঠীর উপদল। দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের টুইক ডিঙ্কা ও আবেই অঞ্চলের এনগোক ডিঙ্কার মধ্যে প্রশাসনিক সীমানার অবস্থান নিয়ে বিরোধ রয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাবেইয়ের উপ-প্রধান প্রশাসক নুন ডেং ও তার দল অ্যাবেই থেকে আনিত শহরে যাওয়ার পথে হামলার শিকার হন। এ সময় তারা রুম্মামার কাউন্টি থেকে সরকারি সফর শেষে ফিরছিলেন। সেখানে তারা নববর্ষ উদযাপন করছিলেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

দক্ষিণ সুদানের একজন আইনপ্রণেতা তেরেজা চোল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘তার ড্রাইভার ও দুই দেহরক্ষী এবং জাতীয় নিরাপত্তার দুই ব্যক্তি নিহত হয়েছেন।’

রোববারের সন্ধ্যায় হামলার জন্য ওয়ারাপের টুইক কাউন্টির সশস্ত্র যুবকদের দায়ী করেছেন আবেই প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী বুলিস কোচ। সোমবার সকাল পর্যন্ত মৃতদেহগুলো উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে নভেম্বর মাসে এই অঞ্চলে জাতিগত সংঘর্ষে ডজন ডজন লোক নিহত হয়েছিল। ২০১১ সালে আলাদা হওয়ার পর থেকে সুদান এবং দক্ষিণ সুদান উভয়েই আবেই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। এই অঞ্চলটি এখনো অমিমাংসিত রয়ে গেছে।

অঞ্চলটি উভয় দেশের মাধ্যমে নিযুক্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রশাসন দিয়ে পরিচালিত হয়। স্বাধীনতার পরপরই দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও তার সহযোগীরা ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত।

২০১৮ সালে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার সামরিক বাহিনীর বিভিন্ন দলকে এক করতে অনেক ধীর গতিতে কাজ করছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত