আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

গাজায় গণহত্যার মতো ‘কার্যকলাপ’ দেখছে না যুক্তরাষ্ট্র

গাজায় গণহত্যার মতো ‘কার্যকলাপ’ দেখছে না যুক্তরাষ্ট্র

গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে এমনটি ধরে নেওয়ার মতো কার্যকলাপ দেখছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা মামলার প্রেক্ষিতে তা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

 

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় সাউথ আফ্রিকার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ‘গাজার মানুষের উপর গণহত্যা চালানোর’ অভিযোগে ইসরায়েলে বিরুদ্ধে হেগভিত্তিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে আগামী সপ্তাহে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মামলাটিকে, অযোগ্য, ‘কাউন্টারপ্রোডাক্টিভ’ এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।

অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা এমন কার্যকলাপ দেখছি না যা গণহত্যা বলে বিবেচিত হতে পারে।’

মিলার সাংবাদিকদের বলেন, ‘গণহত্যা অবশ্যই জঘন্য নৃশংসতা। এটা এমন অভিযোগ যা হালকাভাবে গঠিত হওয়া উচিত নয়।’

সাউথ আফ্রিকা প্রায়ই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের সমালোচনা ও কর্মকাণ্ডকে নিজেদের জাতিবিদ্বেষের ইতিহাসের সঙ্গে তুলনা করে। তাদের অভিযোগ, ‘গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসের সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে কার্যকলাপ চালাচ্ছে ইসরায়েল।’

গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আদালতের কাছে নির্দেশনার আবেদন জানিয়েছে দেশটি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আইসিজে-তে তারা আত্মপক্ষ সমর্থন করবে। সাউথ আফ্রিকার এই উদ্যোগকে ষড়যন্ত্র হিসেবেও অভিহিত করেছে তারা।

এদিকে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন করা নিয়ে ইসরায়েলের দুই মন্ত্রীর প্রস্তাবের কড়া সমলাচোনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বক্তব্য সরকারের অবস্থান নয় বলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষকে হামাস হত্যা করার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েলসহ বিভিন্ন দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বুধবারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় মারা গেছেন ২২ হাজার ৩১৩ ফিলিস্তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত