আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ বানালো সৌদি

বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ বানালো সৌদি

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৩ মিটার ওপরে ঝুলন্ত মসজিদ উদ্বোধন করে রেকর্ড বইয়ে নাম লেখালো সৌদি আরব। গিনেস বুক অব ওয়ার্ল্ড মসজিদটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের স্বীকৃতি দিয়েছে।

 

বিস্ময়কর এই স্থাপত্য থেকে পবিত্র কাবা শরিফ ও মক্কার অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর অসাধারণ চমৎকার সব দৃশ্য দেখা যায়।

মসজিদটি জাবালে ওমর মক্কা হোটেলের দুটি টাওয়ারের সংযোগকারী সেতুর মধ্যে অবস্থিত। এটি শুধু প্রকৌশলের একটি কীর্তি নয় বরং স্থাপত্য দক্ষতা ও সৃজনশীল দক্ষতারও প্রমাণ।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটি তৈরি করা হয়েছে। ইস্পাতের সেতুটির ওজন ৬৫০ টন। সেতুটির অবস্থান ভূমি থেকে ৩১২ মিটার উঁচুতে। চূড়ান্ত রূপ দেওয়ার আগে হোটেলের ৩৬, ৩৭ ও ৩৮ তলায় টুইন টাওয়ারগুলোকে জোড়া লাগানো হয়েছে।

৫৫০ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত মসজিদটিতে একসঙ্গে ৫২০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। আধুনিক ও আরবীয় ঐতিহ্যবাহী নির্মাণ শৈলির সংমিশ্রণে নয়নাভিরাম এই মসজিদটি বানানো হয়েছে। মসজিদের ভেতরে সাজানো হয়েছে আরবি ক্যালিগ্রাফি দিয়ে।

মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা ফজরের নামাজের সময় মক্কার ওপর সূর্যোদয় দেখার সুযোগ পাবেন। একইসঙ্গে কাবার পেছনে সূর্য ডোবার নান্দনিক মুহুর্তও উপভোগ করতে পারবেন।

বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত