আপডেট :

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

২২ লাখ ফিলিস্তিনির একত্রে শাস্তি

২২ লাখ ফিলিস্তিনির একত্রে শাস্তি

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় জাতিসংঘের ১২ কর্মীর জড়িত থাকার ইসরায়েলি অভিযোগের পর একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা- ইউএনারডব্লিউএ'র জন্য তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তের কারণে গাজা উপত্যকা অনিবার্য দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে এবং এটি ২২ লাখ ফিলিস্তিনিকে একত্রে শাস্তি দেওয়া বলে মন্তব্য করেছেন খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার মাইকেল ফাখরি। খবর গার্ডিয়ানের।

 

মাইকেল ফাখরি রবিবার বলেছেন, 'দুর্ভিক্ষ আসন্ন ছিল, এখন অনিবার্য হয়ে গেল। এই সিদ্ধান্তের ফলে ২২ লাখ ফিলিস্তিনি একত্রে শাস্তি পাবে।

গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক ইতোমধ্যেই যুদ্ধের আগে ইউএনআরডব্লিউএ'র সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। সংস্থাটির সহায়তা এত প্রয়োজনীয় যে কিছু ক্ষেত্রে হামাস পরিচালিত রাষ্ট্রীয় পরিষেবাগুললোকেও ছাপিয়ে যায়। সংস্থাটি ফিলিস্তিনে স্কুল, চিকিৎসা সেবা, স্থানীয় বেকারির জন্য ময়দা প্রদান করে এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য ডিস্যালিনেশন প্ল্যান্ট পরিচালনা করে আসছে।

তহবিল স্থগিত হওয়া অবরুদ্ধ উপকূলীয় অঞ্চলে সামান্য সরবরাহ পৌঁছানোকেও ইতোমধ্যে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। ন্যূনতম প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রতিদিন কমপক্ষে ৫০০ লরির প্রয়োজন হয় বলে জানিয়েছে জাতিসংঘসহ মানবিক সংস্থাগুলো। তবে এই মুহূর্তে মিশরীয় এবং ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করতে পারছে ১০০ এর কম লরি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের জানিয়েছেন, ইউএনআরডব্লিউএ ১২ জন কর্মীকে ইসরায়েল শনাক্ত করেছে। অভিযোগের সাথেসাথেই এর মধ্যে নয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন নিহত হয়েছে এবং আরো দুই জনের পরিচয় যাচাই করা হচ্ছে। এই ব্যাপারে জাতিসংঘের তদন্ত শুরু হয়েছে।

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১৪০ জন ইসরায়েরি নিহত হয়েছে। অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৪০০ জনের বেশি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত