আপডেট :

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

ভারতের কর্ণাটকে হনুমান পতাকা অপসারণ

ভারতের কর্ণাটকে হনুমান পতাকা অপসারণ

হনুমান পতাকা উত্তোলন ও অপসারণ নিয়ে ভারতের কর্ণাটকের মান্ডিয়ার কেরাগোডু গ্রামে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বিতর্ক, রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ এবং পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতির কারণে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খবর এনডিটিভি।

 

গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে পতাকাদণ্ডটি স্থাপন করা হয়েছিল। কিন্তু ওই দণ্ডে হনুমান পতাকা স্থাপনের অনুমতি দেননি পঞ্চায়েত। পতাকা স্থাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কর্মকর্তাদের হনুমান পতাকাটি অপসারণ করতে অনুরোধ করায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। গ্রামবাসীরা অবশ্য এই পতাকা না সরানোর সিদ্ধান্তে অটল। কয়েকজন ব্যক্তি এই বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করার অভিযোগও উঠেছে। বিজেপি, জেডি (এস) এবং বজরং দলের সদস্যরা অপসারণের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামবাসীদের সাথে যোগ দেয়।

শনিবার (২৭ জানুয়ারি) গ্রামবাসীরা তাদের দোকান বন্ধ করে দিলে বিক্ষোভ বেড়ে যায়। ২৮ জানুয়ারি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পতাকা সরানোর জন্য গ্রামে পরিদর্শন করেছিলেন। তখন গ্রামবাসী এক হয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে 'গো ব্যাক' (চলে যাও) স্লোগান দিতে থাকে।

বিক্ষোভের সময় স্থানীয় কংগ্রেস বিধায়ক রবি কুমারের ব্যানার ভাঙচুর করা হলে বিতর্ক রাজনৈতিক মোড় নেয়। সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পতাকা অপসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা ও হিন্দু কর্মীরা। আজ (২৯ জানুয়ারি) বেঙ্গালুরুর মাইসুরু ব্যাঙ্ক সার্কেলে একটি নির্দিষ্ট বিক্ষোভে বিজেপি কর্ণাটকের সমস্ত জেলায় প্রতিবাদ করার পরিকল্পনা ঘোষণা করেছে। অস্থিরতা নিরসনে পুলিশ লাঠিচার্জ করে হনুমানের পতাকা সরিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।

সরকারী সূত্র জানিয়েছে, হয়েছিল, বিজেপি এবং জেডি(এস) কর্মীদের সক্রিয় অংশগ্রহণে পতাকাদণ্ডটি কেরাগোডু এবং আশপাশের ১২টি গ্রামের বাসিন্দাদের অর্থায়নে স্থাপন করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত