আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বিশেষজ্ঞদের মতে মোট কত বছর সাজা ভোগ করবেন ইমরান খান

বিশেষজ্ঞদের মতে মোট কত বছর সাজা ভোগ করবেন ইমরান খান

তোশাখানা মামলায় ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ডের রায় হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে। এর আগেরদিন অর্থাৎ ৩০ জানুয়ারি সাইফার মামলায় ইমরানের ১০ বছরের কারাদণ্ডের রায় হয়।এই দুই মামলার রায়ের পর ইমরান খান মোট কত বছর জেলে কাটাবেন? ১৪ বছর না ২৪ বছর? পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও টিভি এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে।

 

আইন বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত বিচারকগণ মনে করেন, দুই রায় মিলিয়ে ইমরান খানের কারাদণ্ড সমবর্তী হবে। আইন বিশ্লেষকরা মনে করেন, কারাদণ্ডটি সমবর্তী হবে নাকি সমন্বিত হবে তা বিচারক রায়ে উল্লেখ করবেন।

সমবর্তী দণ্ডতে একাধিক শাস্তি একসাথে ভোগ করতে হয়। আর সমন্বিত দণ্ডের ক্ষেত্রে পূর্বের দণ্ড শেষ হওয়ার পর নতুন দণ্ড কার্যকর হয়।

আইনি বিশেষজ্ঞ ওয়াজিহুদ্দিন আহমেদ বলেন, শাস্তি সমবর্তী হবে নাকি সমন্বিত হবে তা আদালতের আদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ইমরান খানের মামলায় যদি আদালত সমবর্তী দণ্ড হিসেবে উল্লেখ করে, তবে তাকে সর্বাধিক ১৪ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

এই মামলায় ইমরান খান কত দ্রুত জামিন পাবে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে অবসরপ্রাপ্ত বিচারক ওয়াজিহ বলেন, যদি দেশে কোনো নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকে এবং যেকোনো জাতীয় নেতার বিচার প্রক্রিয়াধীন থাকে, তবে তার মামলার আপিলের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেয়া উচিত। এক্ষেত্রে হয় মামলার শুনানি দ্রুততম সময়ে শেষ করতে হবে অথবা দণ্ড আপাতত স্থগিত করতে হবে।

তিনি আরো বলেন, এই মামলাগুলোর বিচারিক পদ্ধতি হতাশাজনক। এভেনফিল্ড মামলার মতো ইমরান খানের মামলায়ও অনেক বেশি তড়িঘড়ি দেখা গেছে।

প্রাক্তন সুপ্রিম কোর্ট বার সমিতির প্রেসিডেন্ট সিনেটর কামরান মুর্তাজা বলেন, যখন একাধিক দণ্ডাদেশ বা দণ্ড হয়, তখন আদালত দণ্ড সমবর্তী না সমন্বিত হবে তা সর্বশেষ রায়ে পরিষ্কার করে। সাধারণত, নিয়ম হলো আদালত বড় অপরাধ বা শীর্ষ সন্ত্রাসীদের সমন্বিত শাস্তি দিয়ে থাকে। ইমরান খানের মামলায়, এটি সমবর্তী দণ্ড হবে এবং তিনি কেবল সর্বাধিক দণ্ডটি ভোগ করবেন।

মুর্তাজা আরো বলেন, যদি কোন কারণে শাস্তি সমবর্তী না সমন্বিত হবে তা আদালত পরিষ্কার না করে, তাহলে সিআরপিসির ৫৬১ নম্বর ধারার অধীনে অভিযুক্তের আইনজীবী সমবর্তী সাজার আবেদন করতে পারবেন।

এনএবি আইনে সর্বোচ্চ সাজা হওয়ায় তোশাখানা মামলায় ইমরান খান কত তাড়াতাড়ি জামিন পেতে পারেন সে সম্পর্কে সিনেটর কামরান মুর্তজা বলেন, যদি এক বছরের মধ্যে তার আপিল নিষ্পত্তি না হয়, তবে তার আইনী দলকে সিআরপিসির ধারা ৪২৬ এর অধীনে জামিনের জন্য আবেদন করতে হবে। কিন্তু যেহেতু এটি সর্বোচ্চ শাস্তি, সেক্ষেত্রে আইনজীবীরা কখনোই আগাম জামিনের নিশ্চয়তা দেন না। ইমরানের আবেদন তার পালা না আসা পর্যন্ত সারিতে থাকবে যাতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত