আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

‌‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন দুই সাবেক প্রধানমন্ত্রী

‌‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন দুই সাবেক প্রধানমন্ত্রী

২০২৪ সালের জন্য ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত চৌধুরী চরন সিং এবং পি ভি নরসিমারাও'কে। এছাড়া মরণোত্তর ভারতরত্ন সম্মাননা দেয়া হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের ক্ষেত্রে অন্যতম অবদান রাখা প্রসিদ্ধ কৃষি বিজ্ঞানী প্রয়াত এম এস স্বামীনাথনকেও। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।

চৌধুরী চরন সিং ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। তার জন্ম ১৯০২ সালের ২৩ ডিসেম্বর, মৃত্যু ১৯৮৭ সালের ২৯ মে। কংগ্রেসের এই নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি। এর জন্য কারাগারেও যেতে হয়েছিল তাকে। একটা সময় কংগ্রেস ছেড়ে 'লোকদল' নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন তিনি।

অন্যদিকে পামুলাপার্থী ভেঙ্কটা নরসিমা রাও ছিলেন ভারতের ৯ তম প্রধানমন্ত্রী। তার জন্ম ১৯৯১ সালের ২১ জুন। পেশায় আইনজীবি নরসিমা ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ভারতীয় অর্থনীতিতে উদারনৈতিক পুনর্গঠনের প্রবর্তনের জন্য পরিচিত ছিলেন। ১৯৯৬ সালের ১৬ মে তার মৃত্যু হয়।
এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, প্রশাসক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব মানকম্বু সাম্বাসিবন স্বামীনাথন'এর জন্য ১৯২৫ সালের ৭ আগস্ট জন্ম।

মূলত ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রধান স্থপতি ছিলেন স্বামীনাথন। তার হাত ধরেই ভারতে উচ্চ ফলনশীল গম ও ধানের জাত প্রবর্তন ও জলসেচ ইত্যাদির মাধ্যমে আসে আমূল পরিবর্তন। ভারতের কৃষিক্ষেত্রে আসে নতুন সূর্যোদয়। তাই তিনি ভারতে সবুজ বিপ্লবের জনক হিসাবে পরিচিত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত