আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতের প্রথম মহাকাশযাত্রায় যাচ্ছে কারা

ভারতের প্রথম মহাকাশযাত্রায় যাচ্ছে কারা

ভারত তার ইতিহাসের প্রথম মানব মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এক অনুষ্ঠানে এই মিশনের জন্য নির্বাচিত চারজন নভোচারীর নাম ঘোষণা করেছেন। খবর এনডিটিভির।

 

তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘গগনযান’।

গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।

এই মিশনের লক্ষ্য হলো, প্রাথমিকভাবে তিন সদস্যের ক্রুদের মহাকাশে পাঠিয়ে তিন দিন পর তাদের ফিরিয়ে আনা। মিশনের জন্য বেছে নেওয়া মহাকাশচারীদের মিশনের সময় ভালো থাকার জন্য কারিগরি জ্ঞানের পাশাপাশি শারীরিক সুস্থতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, চল্লিশ বছর পরে, ভারতীয়রা মহাকাশে যাচ্ছেন। কিন্তু এবার, সময়, কাউন্টডাউন এবং রকেট- সবকিছুই আমাদের। সারাদেশ গগনযান যাত্রীদের সম্পর্কে এখন জানতে পেরেছে। এরা কেবল চারটি নাম বা চারজন ব্যক্তি নয়, এরা চারটি শক্তি; যারা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষাকে মহাকাশে নিয়ে যাবে।

এর আগে, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার রাকেশ শর্মা ১৯৮৪ সালে সোভিয়েত মিশনের অংশ হিসাবে মহাকাশে গিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত