আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন লোকসভা নির্বাচনে: অমর্ত্য সেন

হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন লোকসভা নির্বাচনে: অমর্ত্য সেন

ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, এবারের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন বেশ ভালোভাবেই ঘটেছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করা সমীচীন নয়। বুধবার (২৬ জুন) কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব মন্তব্য করেন তিনি।


অমর্ত্য সেন বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার চাচাতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। ভেবেছিলাম, স্বাধীনতার পর দেশে বিনা বিচারে জেলে ভরা বন্ধ হবে। কিন্তু তা এখনো চলছে। তাতে জাতীয় কংগ্রেসের দোষ আছে। তারা এটা বদলায়নি। তবে বর্তমান সরকার সেটাকে বেশি করে ব্যবহার করছে। দেশে বেকারত্ব বাড়ছে।

‘শিক্ষা, স্বাস্থ্য এখনও অবহেলিত। এখন আরও বেশি অবহেলা দেখা যাচ্ছে। কংগ্রেস ও বামপন্থি নিয়ে আপত্তির কথা তুলতে পারি। তবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি, বর্তমান সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার।’

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বিগত দিনে যা যা কাজ হয়েছে ও এখনও চলছে, তা হলো- কিছু লোককে জেলে পোরা। ধনী-দরিদ্রদের মধ্যে পার্থক্য আরও বেড়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার। সবাইকে রাজনৈতিক চর্চা নিয়ে মুক্তমনা হওয়া দরকার।


তিনি আরও বলেন, অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে। এর দু'টো দিক আছে। একটি হলো, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়। একই ভাবে,ধনীদের ওপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা চলছে বহু দিন ধরেই এই সরকারের। বর্তমানে যে মন্ত্রিসভা হয়েছে তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিকভাবে যারা শক্তিশালী তারা এখনও শক্তিশালী।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল সব হিসাব পাল্টে দিয়েছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের ওপর ভরসা করে সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে। বিরোধী দলগুলো উঠে এসেছে সুবিধাজনক জায়গায়। ১০ বছর পর ভারতের লোকসভা বিরোধী দলনেতা পেয়েছে। আশা করি দেশে কিছু পরিবর্তন আসবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত