আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) মধ্য দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা ‍উঠিয়ে নেওয়া হয়। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সিএনএন।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনটি আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার (৫ দশমিক ৫ মাইল) দূরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাতেও অনুভূত হয়। এমনকি, ভূমিকম্পের আঘাত রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়।


প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছিল, এই ভূমিকম্পের ফলে পেরুর উপকূলরেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগেই জানিয়েছিল, কিছু উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায়, এই ভূমিকম্প থেকে আর সুনামির হুমকি নেই।

কারাভেলি শহরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা প্রবলভাবে কাঁপছে ও স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসছে।


এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন জানিয়েছেন, ভূমিকম্পের পরে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তাছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে এখানে প্রতি বছর শতাধিক ভূমিকম্প হয়ে থাকে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত