আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বয়স ঠেকাতে কত খরচ করলেন বাইডেন-ট্রাম্প

বয়স ঠেকাতে কত খরচ করলেন বাইডেন-ট্রাম্প

বয়সের কারণে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি যখন জোরালো হচ্ছে- এর মধ্যেই এলো এক চাঞ্চল্যকর খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসের শীর্ষ একজন সার্জন দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন বলে মনে হয়। সেইসঙ্গে এই সার্জনের দাবি, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বুড়িয়ে যাওয়া বেশি 'স্বাভাবিক'। খবর ডেইলি মেইলের 

 

গত সপ্তাহে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হন বাইডেন। সেইদিনের বিতর্কে ট্রাম্পের কাছে একপ্রকার ধরাশয়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর থেকে বাইডেনের ফিটনেস এবং বয়স নিয়ে স্বয়ং তার দল ডেমোক্র্যাটিকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মার্কিন ইতিহাসে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নাম লিখেছেন বাইডেন। ৮১ বছর বয়সী বাইডেন দ্বিতীয়বারের জন্য দেশটিতে আগামী নভেম্বরের নির্বাচনের লড়াইয়ে নেমেছেন।

মার্কিন 'বোর্ড-সার্টিফায়েড' একজন সার্জনের মতে, ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বার্ধক্যজনিত বিভিন্ন প্রভাব ঠেকাতে সম্ভবত সার্জারি করেছেন। এবং কয়েক বছর ধরে এটি করার পেছনে আনুমানিক এক লাখ ৬০ হাজার ডলার খরচ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৮৭ লাখের বেশি। 

 

পশ্চিম হলিউডে একটি মেডিক্যাল স্পা পরিচালনা করেন এমন একজন চিকিৎসক গ্যারি মোটিকি। তিনি ডেইলি মেইলকে বলেছেন, বাইডেন সম্ভবত আই লিফট করেছেন এবং ভ্রুতেও সার্জারি করেছেন। যদিও এমনটি করার কারণে বাইডেনকে আরও বেশি মেয়েলি দেখায়। 

এছাড়া এই সার্জনের ধারণা, বাইডেনের থেকে তিন বছরের ছোট ৭৮ বছর বয়সী ট্রাম্পও সার্জারি করেছেন। তবে বাইডেনের চেয়ে ট্রাম্প কম কসমেটিক সার্জারি করেছেন।  

ূীহসজ

গ্যারি মোটিকি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার কসমেটিক সার্জারির পেছনে আনুমানিক এক লাখ ডলার খরচ করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ১৭ লাখ টাকার বেশি। তিনি তার  চুল, ঘাড়, চোয়াল এবং বিশেষ করে তার কমলা রঙের স্কিনের বিভিন্ন সার্জারি করেছেন। 

 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত