আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাইডেনের সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না: হোয়াইট হাউস

বাইডেনের সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, বাইডেনই হবেন ডেমোক্র্যাট প্রার্থী। তার সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। খবর রয়টার্স, এপি ও এএফপির।


হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তৈরি। তাকে নিয়ে যা যা গুঞ্জন শোনা যাচ্ছে, তার পুরোটাই গুজব।’

নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন বুধবার জানিয়েছে, নিজের এক অতি ঘনিষ্ঠ ব্যক্তিকে বাইডেন একই কথা বলেছেন। জানিয়েছেন, লড়াই থেকে কোনোভাবেই সরে দাঁড়ানোর আশংকা নেই। বরং আগামী বিতর্কগুলোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

আগামী শুক্রবার তার একটি সাক্ষাৎকার আছে। সেটি ভালো হলেই সমস্ত আলোচনা আবার ঘুরে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে তার প্রচার দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলেন বাইডেন। বাইডেন সরে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন ওই দুই ব্যক্তি।

তাদের আশ্বস্ত করে বাইডেন জানান, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এরপরেই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বিবৃতি প্রকাশ করে।

এদিকে তিন ডেমোক্র্যাট গভর্নরকেও একই কথা জানিয়েছেন বাইডেন। তারাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাইডেনের সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। 

সম্প্রতি সিএনএনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন। প্রেসিডেন্সিয়াল ডিবেট চলাকালীন সময়ই কার্যত ঘুমিয়ে পড়ছিলেন বাইডেন। সব মিলিয়ে তার বক্তব্য ছিল খুবই ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের মধ্য থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। শুধু তাই নয়, বারবার কথার খেই হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে যেয়ে ভিন্ন প্রসঙ্গে চলে গেছেন। অনেকেই বলছিলেন, বয়সের কারণে কথায় খেই হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত