আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কম উপস্থিতি নিয়ে চলছে ইরানের নির্বাচনের দ্বিতীয় দফার ভোট

কম উপস্থিতি নিয়ে চলছে ইরানের নির্বাচনের দ্বিতীয় দফার ভোট

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি খবই কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত। সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও ভোটারদের উপস্থিতি বিবেচনায় ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।


আজকের ভোটে মধ্যমপন্থি আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থি সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলির মধ্যে লড়াই হবে।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বৃহস্পতিবার (২৮ জুন) দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

 
মাসুদ পেজেশকিয়ান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ।

প্রথম দফার ভোটে পেজেশকিয়ান প্রায় ৪২.৫ শতাংশ ভোট নিয়ে শীর্ষে ছিলেন। তবে তা ম্যাজিক সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হওয়ায় পূর্ণ জয় থেকে বাদ পড়েছিলেন। প্রায় ৩৮.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জালিলি।

 
সাইদ জালিলি
মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসিকে স্থলাভিষিক্ত করার দৌড়ে প্রথম দফার ভোটে মোট চারজন প্রতিদ্বন্দ্বি ছিলেন।

গত সপ্তাহের নির্বাচনে দেশটির ৬০ শতাংশেরও বেশি ভোটার অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। মোট ভোটারের উপস্থিতি ছিল ৪০ শতাংশ, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসে যেকোনো প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন।

ভোটারদের এই কম অংশগ্রহণকে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি অনাস্থা ভোট হিসেবে দেখছেন সমালোচকরা।

শনিবার ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই প্রকাশ পেতে পারে বলে আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত