আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক নারী এমপি

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক নারী এমপি

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারিভাবে আসতে শুরু করেছে। ইতোমধ্যে বিরোধী দল লেবার পার্টি বিশাল জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বলে খবরে বলা হয়েছে। 


এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত, কিয়ার স্টারমারের লেবার পার্টি ৪১০ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৮টি আসন। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন।  

সিএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য এবার রেকর্ড সংখ্যক এমপি পেতে যাচ্ছে। এখন পর্যন্ত ২৪২ জন নারী সদস্য জয় লাভ করেছেন।

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যে নারী এমপির সংখ্যা ছিল ২২০ জন। ২০১৭ সালে ছিল ২০৭ জন এবং ২০১৫ সালে নারী সংসদ সদস্যের সংখ্যা ছিল ১৯৬ জন। 


পুরো ফলাফল ঘোষণা করা হলে নারী এমপির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ব্রিটেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬১ বছর বয়সী কিয়ার স্টারমারকে পাচ্ছেন। ইতোমধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক। এদিকে জয়ের পর ভাষণ দিয়েছেন স্টারমার। তিনি বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই...এটা আমাদের জন্য দেওয়ার সময়।  

লেবার পার্টির এই নেতা আরও বলেন, আমরা করতে পেরেছি। আপনারা এটার জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই জয় লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন ৮০ আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। 

এর ফলে ২০১০ সালের পর আবারো ডাউনিং স্ট্রিটে একজন লেবার প্রধানমন্ত্রী আসছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে কারণ মনে হচ্ছে ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত