আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ে

শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ে

 

ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় শুরু হয় এই আয়োজন। রাতেই মালাবদলের মধ্য দিয়ে আম্বানির ঘরে বধূ হয়ে উঠবেন রাধিকা।

 

এর আগে প্রি-ওয়েডিং সেলিব্রেশনেও হলিউড ও বলিউডের খ্যাতিমান তারকারা এক ছাদের নিচে জমায়েত হয়েছিলেন। তাক লাগানো সেই অনুষ্ঠানের পর এবারও বিয়ের মূল অনুষ্ঠানে এর ব্যতিক্রম হয়নি। রাজনীতি থেকে শুরু করে রূপালি পর্দার নামীদামী তারকাদের মেলা বসেছে সেখানে।

 

rajnikanthসপরিবারে রজনীকান্ত

প্রায় ৫ হাজার কোটি রুপি খরচ হচ্ছে বিয়ের এই আয়োজনে। লাল গালিচায় শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা থেকেই পা ফেলেছেন হলিউড-বলিউডের সব রথী-মহারথীরা। বিভিন্ন সাজ, পোশাক-আশাকে বিয়েতে আসা অতিথিদের চমকে দেন তারা।

বিকেল গড়ানোর সঙ্গেই ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নেন নীতা আম্বানি। এরপর পুরো পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়নে বেশ ব্যস্ত হন মুকেশ-নীতা। একে একে আসতে থাকেন তারকা অতিথিরা। স্ত্রী গৌরী খানকে নিয়ে অনুষ্ঠানে যান শাহরুখ খান। শাহরুখকন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ানকেও দেখা যায়।

srk-gouriশাহরুখ-গৌরী দম্পতি

এরপর বোনকে নিয়ে হাজির হন সালমান খান। কিছুক্ষণের মধ্যেই স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে বিয়ের আসরে পৌঁছান প্রিয়াঙ্কা চোপড়া। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও সেখানে সবার নজর কাড়েন। ক্যাটরিনার পরনে ছিল লাল শাড়ি, ভিকির পরনে শেরওয়ানি।

ibrahim-saraইব্রাহিম ও সারা আলী খান

অনুষ্ঠানে সপরিবারে এসেছেন দক্ষিণী ছবির সর্বকালের সেরা তারকা রজনীকান্ত, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ আরও অনেকে।

nick-priyankaপ্রিয়াঙ্কা ও নিক

সাইফ আলী খান ও কারিনা কাপুরকে দেখা না গেলেও সাইফপুত্র ইব্রাহিম ও কন্যা সারা আলি খানকে দেখা গেছে এই বিয়েতে।

kat-vickyক্যাটরিনা ও ভিকি

বিয়ের এই আসরে এসেছেন তারকা রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা। পাঞ্জাবের শিখদের মতো পাগড়ি পরেছেন তিনি। এসেছেন হলিউডের আরেক নামী তারকা কিম কার্দাশিয়ানও।

John cenaজন সিনা

এর আগে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবারে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত। ছিলেন কারিনা কাপুর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কাপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান-সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপূররাও।

শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটা'র সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ব্যাঙ্ক অফ আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান ও ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও ছিলেন সে অনুষ্ঠানে।

প্রসঙ্গত, তিন দিন ধরে চলবে অনন্ত-রাধিকার এ বিয়ের উৎসব।  বিয়ে শেষে শনিবার (১৩ জুলাই) হবে শুভ আশীর্বাদ। আর ১৪ জুলাই অনুষ্ঠিত হবে রিসিপশন।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত