আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জেলেনস্কিকে ‘পুতিন’ এবং কমলাকে ‘ট্রাম্প’

জেলেনস্কিকে ‘পুতিন’ এবং কমলাকে ‘ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন।

এর আগেও বাইডেন ভুল করেছেন। ন্যাটো সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে গিয়ে মুখ ফসকে প্রেসিডেন্ট পুতিন বলে ফেলেন। পরিস্থিতি সামলাতে জেলেনস্কি বলেন, তিনি পুতিনের চেয়ে ভালো।

বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয়। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্র্যাট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন।

তবে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া কোনো দেশের নেতাই বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বা তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করেননি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, তিনি হোয়াইট হাউসে নৈশভোজে বাইডেনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি সব সময়ই দায়িত্বশীল একজন প্রেসিডেন্টকে দেখেছি, যিনি বিভিন্ন বিষয়ে ভালোভাবে জানেন।’

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও একই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সাধারণ জোটের নেতৃত্ব প্রমাণ করেছেন বাইডেন।’ জেলেনস্কিকে বাইডেনের পুতিন বলে সম্বোধন করা নিয়েও কথা বলেন শলৎজ। তিনি বলেন, ‘মুখ ফসকে কথা বেরিয়ে যেতেই পারে, যদি আপনি সবার ওপর নজর রাখেন, আপনি অনেক কিছু খুঁজে পাবেন।’

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বাইডেনের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, বাইডেনের নেতৃত্ব নিয়ে যেসব অভিযোগ রয়েছে, তা ভুল। ওভাল অফিসে বাইডেনের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাইডেন সবদিক দিয়েই যোগ্য আছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন।

এর আগেও বাইডেন ভুল করেছেন। ন্যাটো সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে গিয়ে মুখ ফসকে প্রেসিডেন্ট পুতিন বলে ফেলেন। পরিস্থিতি সামলাতে জেলেনস্কি বলেন, তিনি পুতিনের চেয়ে ভালো।

বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয়। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্র্যাট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন।

তবে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া কোনো দেশের নেতাই বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বা তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করেননি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, তিনি হোয়াইট হাউসে নৈশভোজে বাইডেনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি সব সময়ই দায়িত্বশীল একজন প্রেসিডেন্টকে দেখেছি, যিনি বিভিন্ন বিষয়ে ভালোভাবে জানেন।’

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও একই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সাধারণ জোটের নেতৃত্ব প্রমাণ করেছেন বাইডেন।’ জেলেনস্কিকে বাইডেনের পুতিন বলে সম্বোধন করা নিয়েও কথা বলেন শলৎজ। তিনি বলেন, ‘মুখ ফসকে কথা বেরিয়ে যেতেই পারে, যদি আপনি সবার ওপর নজর রাখেন, আপনি অনেক কিছু খুঁজে পাবেন।’

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বাইডেনের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, বাইডেনের নেতৃত্ব নিয়ে যেসব অভিযোগ রয়েছে, তা ভুল। ওভাল অফিসে বাইডেনের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাইডেন সবদিক দিয়েই যোগ্য আছেন

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত