আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

উইম্বলডন নারী এককের ফাইনালে ৩১তম বাছাই বারবোরা ক্রাইচিকোভা

উইম্বলডন নারী এককের ফাইনালে ৩১তম বাছাই বারবোরা ক্রাইচিকোভা

উইম্বলডন নারী এককের ফাইনালে ৩১তম বাছাই বারবোরা ক্রাইচিকোভা ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন সপ্তম বাছাই জেসমিন পাওলিনিকে। প্রথমবারের মতো উইম্বলডনের (এককে) শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রাইচিকোভা। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ক্রাইচিকোভা।

 

চেক প্রজাতন্ত্রের তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন ক্রাইচিকোভা। পাওলিনি চলতি বছর দ্বিতীয় বারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারলেন। এর আগে ২০২৪ ফ্রেঞ্চ ওপেনে হেরেছিলেন সোয়াতেকের কাছে।

 

উইম্বলডন জয়ের পর বারবোরা ক্রাইচিকোভা বলেন, 'আমার কথা বলার ভাষা নেই, অবিশ্বাস্য। এটি অবশ্যই আমার টেনিস ক্যারিয়ারের সেরা একটি দিন, আমার জীবনেরও বটে। আমি কি অনুভব করছি সেটা বোঝানো মুশকিল। জাসমিন পাওলিনিকেও অভিনন্দন। আমরা দুজনেই প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি।

 

কথা বলতে যেয়ে এক পর্যায়ে আবেগ ভার করে ক্রাইচিকোভার উপর। তার চোখের কোণে ছিল খুশির জল। ক্রাইচিকোভা আরও বলেন, 'দুই সপ্তাহ আগে আমি কঠিন সময় পার করেছি। আমি ইনজুরিতে পরেছিলাম, কিছুটা অসুস্থও হয়েছিলাম। মৌসুমে শুরুটাও ভালো ছিল না। কিন্তু এখন আমি উইম্বলডন চ্যাম্পিয়ন।'

উইম্বলডন হারলেও পাওলিনি জানিয়েছেন, সুন্দর দুই সপ্তাহ কেটেছে তার। ইতালিয়ান এই টেনিস তারকা বলেন, আমার ম্যাচে এই স্টেডিয়াম পরিপূর্ণ দেখতে পারাটা স্বপ্ন পূরণ। বারবোরা তুমি সত্যিই খুব ভালো খেলেছো। সুন্দর টেনিস খেলেছো তোমাকে ও তোমার দলকে অভিনন্দন। গেল দুই সপ্তাহ পাগলাটে ছিল আমার জন্য।'

পাওলিনি টেনে আনেন তার পরিবারের কথা। 'আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থন ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম না। আমি হেরে কিছুটা কষ্টে আছি তবু হাসি মুখে থাকার চেষ্টায় আছি। আমি ছোটবেলায় টিভিতে উইম্বলডন ফাইনাল দেখতাম আর ফেদেরারকে সমর্থন দিতাম।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত