আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম রিফুয়েলিং

ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম রিফুয়েলিং

বর্তমানে বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাডেমিক লামানোসভের দ্বিতীয় ইউনিট তার প্রথম রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত করা হয়েছে। ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার পেভেক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে কেটিএলটি-৪০এস মডেলের দুটি রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে রিফুয়েলিং সম্পন্ন হয়। রিফুয়েলিং এর জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানি প্রস্তুত ও সরবরাহ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম।


বিশ্বকাপে আর্থিক কেলেঙ্কারি: দুই আইসিসি কর্মকর্তার পদত্যাগবিশ্বকাপে আর্থিক কেলেঙ্কারি: দুই আইসিসি কর্মকর্তার পদত্যাগ
আজ শনিবার রসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত বৃহদাকারের স্থলভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতি ১২-১৮ মাস অন্তর রিফুয়েলিং করা হয়ে থাকে। এ সময় মোট জ্বালানির একটি অংশ মাত্র পুনঃস্থাপন করা হয়। অন্যদিকে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কম ক্ষমতা সম্পন্ন রিয়্যাক্টরগুলোতে রিফুয়েলিং করা হয় কয়েক বছর পর পর। এক্ষেত্রে পুরো রিয়্যাক্টর কোর আনলোড করে পুরো জ্বালানি প্রতিস্থাপন করা হয়। কেটিএলটি-৪০এস রিয়্যাক্টর কোরে থাকে জ্বালানি অ্যাসেম্বলি, নিয়ন্ত্রণ রড এবং স্টার্ট-আপ নিউট্রন উৎস।


একাডেমিক লামানোসভের দ্বিতীয় ইউনিটে রিফুয়েলিং এর জন্য প্রস্তুতকৃত জ্বালানি অ্যাসেম্বলি ইতোমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরিটাইম রেজিস্টার অফ শিপিং এর কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করেছে। এ জাতীয় রিয়্যাক্টরের জন্য জ্বালানির এক্সেপটেন্স সনদ দিয়ে থাকে এই কর্তৃপক্ষ।


ফ্রিজ খুলতে গিয়ে প্রাণ হারাল জোবায়ের ফ্রিজ খুলতে গিয়ে প্রাণ হারাল জোবায়ের
বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাডেমিক লামানোসভ ২০১৯ সালের ডিসেম্বর মাসে গ্রিডের সঙ্গে যুক্ত হয় এবং ২০২০ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৭৬ মেগাওয়াট এবং তাপ উৎপাদন ক্ষমতা প্রায় ৪৪ মেগাওয়াট। পেভেক অঞ্চলের এক লক্ষ বাসিন্দার বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে এই কেন্দ্রটি।

বর্তমানে বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এর কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কম বিনিয়োগ, নির্মাণে কম সময় ব্যয়, স্থানান্তরযোগ্যতা, দীর্ঘ সময় অন্তর রিফুয়েলিং এবং দূরবর্তী ও দুর্গম অঞ্চলে দূষণমুক্ত বিদ্যুৎ সরবরাহের সুবিধা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত