আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ট্রাম্পের ওপর গুলি ছোড়ার ২ ঘণ্টা পর ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু

ট্রাম্পের ওপর গুলি ছোড়ার ২ ঘণ্টা পর ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু



 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি ছোড়ার মাত্র দুই ঘণ্টা পরই চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।


টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদন অনুযায়ী বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, আমরা তাওবাওতে সেই টি শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে।

তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এত দ্রুত উত্পাদন এবং বিক্রি উপযোগী করা সম্ভব হয়েছে। এর ফলে খুব দ্রুত টি-শার্টগুলো বিক্রি শুরু করতে পারছি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার পর এই চাহিদা আরও দ্রুত বেড়েছে। কারণ টি-শার্ট কারখানাগুলো শুধু ওই হামলার পর ট্রাম্পের ছবিগুলো ডাউনলোড করেছে এবং তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতা ব্যবহার করে দ্রুত পণ্যগুলো উত্পাদন করেছে।


এর আগে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তার ওপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন দুজন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে এ আর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত