আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বিচার করতে হবে সব হত্যার : ফলকার টুর্ক

বিচার করতে হবে সব হত্যার : ফলকার টুর্ক


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ব‌লে‌ছেন, মব জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

৩০ অক্টোবর বুধবার রাজধানীর এক‌টি হোটেল এক সংবাদ স‌ম্মেল‌নে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্ট আন্দোলনের পর বাংলাদেশের অনেক স্থা‌নে মব জাস্টিস হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মানবাধিকার হাইকমিশনার বক্তব‌্য জান‌তে চাইলে হাইক‌মিশনার ব‌লেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

আন্দোলনে পুলিশ মারার ঘটনায় দায়মুক্তির বিষয়ে টুর্ক বলেন, কোনো হত্যার দায়মুক্তি দেওয়া উচিত নয়। প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে। না হ‌লে মানবা‌ধিকার প্রশ্নবিদ্ধ হয়।

ঢালাওভা‌বে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলার বিষয়ে টুর্ক বলেন, নিয়মতান্ত্রিকভাবে ছাড়া কোনও মামলা করা যায় না। এটি সুরাহা করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। আগে যা করা হতো সেটির পুনরাবৃত্তি আমরা চাই না। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ যে কেবল আওয়ামী লীগের সদস্য বা সমর্থকসহ তাদের পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় না।

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করার প্রস‌ঙ্গে হাইকমিশনার ব‌লেন, সন্ত্রাস আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর ফলাফল কী হতে পারে, সেটি আমরা দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে যারা ভিন্নমত পোষণকারী বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, তাদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিক হত্যাসহ বেশকিছু সহিংসতার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়ের বা আইনি প্রক্রিয়া মানা হয়নি, যা উদ্বেগজনক। মনে রাখতে হবে যে অতীতের মত অন্যায় পুনর্বাসন করা যাবে না। সকলেরসঙ্গে আলোচনায় আমি এই নিশ্চয়তা দিয়েছি যে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে অনেক পুলিশ সদস্য নিহত হন। কিন্তু পুলিশ হত্যার বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কী পুলিশ হত্যার ঘটনার তদন্ত প্রয়োজন কিনা-এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকল হত্যার তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে টুর্ক ব‌লেন, আমার ইচ্ছা প্রতিটি দেশে অফিস খোলা। কিন্তু অর্থসংকটের কারণে এটি সম্ভব নয়। সেজন্য আমরা অগ্রাধিকার দেই কোথায় এটির সবচেয়ে বেশি প্রয়োজন।

দুই দি‌নের সফ‌রে সোমবার দিবাগত রা‌তে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সব আনুষ্ঠানিকতা শে‌ষে বুধবার দিবাগত রা‌তে ঢাকা ছে‌ড়ে যা‌বেন ফলকার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত