আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ঘরছাড়া হাজারো মানুষ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ঘরছাড়া হাজারো মানুষ

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিস্তীর্ণ এলাকা। বিপর্যয়ের মুখে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন হাজারো মানুষ।

সোমবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত মঙ্গলবারও অব্যাহত ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৩ মিটার (প্রায় ১০ ফুট) সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণের কারণে জাকার্তার প্রধান সড়ক, এক হাজারেরও বেশি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে হাসপাতাল, সরকারি দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে।

বন্যার কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, জাকার্তার পূর্বাঞ্চলীয় উপশহর বেকাসির হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন পানিতে নিমজ্জিত।

পরিস্থিতি মোকাবিলায় জাকার্তার গভর্নর প্রামোনো আনুং দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। একইসঙ্গে, যেসব এলাকায় পানি জমে আছে, সেখানে দ্রুত পানি নিষ্কাশনের জন্য পাম্প মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার থেকেই বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলা কর্মীরা রাবারের নৌকা ব্যবহার করে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আগামী ১১ মার্চ পর্যন্ত থেমে থেমে কিংবা লাগাতার ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এতে বন্যার অবস্থা আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সমাজকল্যাণমন্ত্রী সাইফুল্লাহ ইউসুফ জানিয়েছেন, স্কুল, মসজিদ ও চার্চগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশ্রয় নেওয়া মানুষদের জন্য খাবার, পোশাক ও ওষুধ সরবরাহ করছে সরকার।

উল্লেখ্য যে, ২০২০ সালেও জাকার্তায় ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে কয়েক ডজন মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। এবারের বন্যা সেই স্মৃতি আবারও উসকে দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত