আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিটকয়েন রিজার্ভ গঠনের আদেশ ট্রাম্পের

বিটকয়েন রিজার্ভ গঠনের আদেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ মার্চ) একটি ‘কৌশলগত বিটকয়েন রিজার্ভ’ গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

হোয়াইট হাউসের ক্রিপ্টো নীতি প্রধান ডেভিড স্যাকস বলেছেন, রিজার্ভটি কেবলমাত্র ফৌজদারি ও দেওয়ানি মামলায় জব্দ করা বিটকয়েন দিয়ে অর্থায়ন করা হবে। যাতে করদাতাদের কোনো আর্থিক বোঝা বহন করতে না হয়।

এই আদেশে অন্যান্য বাজেয়াপ্ত ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণের জন্য ট্রেজারি বিভাগ পরিচালিত মার্কিন ডিজিটাল সম্পদ মজুদও প্রতিষ্ঠা করা হয়েছে। রিজার্ভটি মার্কিন ডিজিটাল সম্পদ নীতিতে একটি বড় পরিবর্তন চিহ্নিত করছে।

অনুমান অনুসারে, মার্কিন সরকার প্রায় দুই লাখ বিটকয়েন নিয়ন্ত্রণ করে। যদিও এর পূর্ণাঙ্গ নিরীক্ষা কখনো করা হয়নি। ট্রাম্পের আদেশে ফেডারেল ডিজিটাল সম্পদের ধারণ ক্ষমতার একটি বিস্তৃত হিসাব রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং রিজার্ভ থেকে বিটকয়েন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এটিকে মূল্যের স্থায়ী ভাণ্ডার হিসেবে স্থাপন করা হয়েছে।

এছাড়াও আদেশটি অন্যান্য বাজেয়াপ্ত ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য ট্রেজারি বিভাগের পরিচালিত একটি মার্কিন ডিজিটাল সম্পদ মজুদ স্থাপন করে।

এ সপ্তাহের শেষে ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, বিটকয়েন ছাড়াও ইথার, এক্সআরপি, সোলানার এসওএল টোকেন ও কারডানো এডিএ মুদ্রাগলো কৌশলগত ক্রিপ্টো রিজার্ভের অংশ হবে।

ট্রাম্পকে সমর্থনকারী অনেক ক্রিপ্টো বিনিয়োগকারী উদ্বেগ প্রকাশ করেছেন।

বিটকয়েন বিলিয়নেয়ার টাইলার উইঙ্কলভস এক বার্তায় বলেন, ‘এক্সআরপি, এসওএল অথবা এডিএর বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু আমি মনে করি না যে এগুলো কৌশলগত রিজার্ভের জন্য উপযুক্ত। বিশ্বে এই মুহূর্তে কেবলমাত্র একটি ডিজিটাল সম্পদই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সেটি বিটকয়েন।’

বৃহস্পতিবার শেষের দিকে এসওএল, ইথার ও বিটকয়েনের দাম প্রায় পাঁচ শতাংশ কমেছে। এডিএর দাম প্রায় ১২ শতাংশ কমেছে।

তবে ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন স্যাকস। তিনি এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইলফলক বলে অভিহিত করেছেন।

এর আগে তিনি উল্লেখ করেছিলেন, জব্দ করা বিটকয়েন অকালে বিক্রি করে যুক্তরাষ্ট্র সম্ভাব্য মূল্যের ১৭ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত