আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে সতর্ক করল কাতার

পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে সতর্ক করল কাতার

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক করে দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণের ফলে সমগ্র অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি হবে।


যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে আল থানি ইরানের পারমাণবিক সমস্যার কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেন।


তিনি বলেন, আমরা এই অঞ্চলে কোনোভাবেই কোনো সামরিক পদক্ষেপকে সমর্থন করি না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধান না পাওয়া পর্যন্ত আমরা প্রচেষ্টা থামাব না।

কাতার ইসরায়েলের সমালোচনায় ক্রমশ সোচ্চার হয়ে উঠছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানিয়েছে দেশটি। শনিবার ভিয়েনায় সংস্থাটির এক অধিবেশনে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সই করার আহ্বানও জানায় কাতার।


প্রধানমন্ত্রী আল থানি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করা হলে পারস্য উপসাগরীয় দেশগুলোর খাবার পানি তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটি কেবল কাতারের জন্যই প্রযোজ্য নয়, এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত - আমাদের সকলের জন্য প্রযোজ্য।

এর আগে ফক্স বিজনেসে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পথ আছে। একটি হচ্ছে সামরিক পথ (ইরানের স্থাপনায় আক্রমণের ইঙ্গিত), অন্যটি হলো চুক্তি করা।

মার্কিন নেতার এমন মন্তব্যের একদিন পর ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, 'গুন্ডামি' করে বেড়ানো শক্তিগুলোর আলোচনার আহ্বানটি সমস্যা সমাধানের লক্ষ্যে নয়। এটি ইরানের ওপর তাদের প্রত্যাশা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। ইরান অবশ্যই তাদের প্রত্যাশা মেনে নেবে না।

খামেনি জোর দিয়ে বলেন, উৎপীড়নকারী শক্তিগুলো কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে চায় না। তাদের জন্য আলোচনার মানে নতুন প্রত্যাশা আরোপের একটি পথ, বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং আন্তর্জাতিক অবস্থান সম্পর্কে। তারা জনগণের মনে সন্দেহ তৈরি করার লক্ষ্য রাখছে যে, আলোচনার জন্য তাদের প্রস্তুতি সত্ত্বেও, আমরা কেন আলোচনায় অনিচ্ছুক। তবে তাদের আসল লক্ষ্য আলোচনা নয়, বরং আধিপত্য বিস্তার এবং চাপিয়ে দেওয়া।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত