আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিয়ানমারে শত শত মুসলিম নিহত

মিয়ানমারে শত শত মুসলিম নিহত

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সবশেষ ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর জানিয়েছে জান্তা সরকার। এদের মধ্যে শত শত মুসলিম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা দেশজুড়ে জুমার নামাজের সময় ভূমিকম্পটি আঘাত হানায় বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।


স্প্রিং রেভোলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্কের রিপোর্ট অনুযায়ী, শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর মান্দালয় এবং সাগাইং অঞ্চলে আনুমানিক ৫০০ থেকে ৭০০ জন মুসলিমের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারাদেশে ৫০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।


মান্দালয়ে বাড়ির পাশের একটি মসজিদে নামাজের আগে অজু করছিলেন হেত মিন ও। সেই সময় মসজিদের একাংশের সঙ্গে তার বাড়িটিও ধসে পড়ে। তার শরীরের অর্ধেক অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় এবং তার দুই খালাও চাপা পড়ে যায়। স্থানীয়রা তাদের বের করার জন্য দৌড়ে যায়, কিন্তু তিনি ছাড়া প্রায় সবাই মারা যান।

আল জাজিরার বরাত দিয়ে রয়টার্সকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন, তার দুই চাচা এবং দাদিও ধ্বংস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভারী কোনো সরঞ্জাম না থাকায় তিনি হাত দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারেননি।


কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, আমি জানি না ধ্বংসস্তূপের নিচে তারা বেঁচে আছে কি না। এতদিন পরেও আমার মনে হয় না আর কোনো আশা আছে। অনেক ধ্বংসস্তূপ পড়ে আছে। কোনো উদ্ধারকারী দল আমাদের সাহায্য করতে আসেনি।

<blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Mandalay’s historic Shwe Boan Shein Mosque, in Myanmar destroyed. Dozen dead or missing inside. <a href="https://twitter.com/hashtag/earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#earthquake</a> <a href="https://t.co/dBGiMeCHhx">pic.twitter.com/dBGiMeCHhx</a></p>&mdash; Anonymous (@YourAnonCentral) <a href="https://twitter.com/YourAnonCentral/status/1905655198665900411?ref_src=twsrc%5Etfw">March 28, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মান্দালয় অঞ্চলের ৩৯ বছর বয়সী এক বাসিন্দা স্থানীয় সুলে কোনে গ্রামে ধসে পড়া মসজিদের ধ্বংসস্তূপে আটকে পড়াদের নিয়ে ভয়াবহ দৃশ্যের বর্ণনা দেন। তিনি বলছিলেন, আমি নিজের সঙ্গে মসজিদে চারজনকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, তিন জন মারা যায়। একজন আমার কোলে মারা গিয়েছিল।

তিনি জানান, ওই মসজিদটিতে ১০ জন মারা গেছেন। আরও তিনটি মসজিদ ধসে পড়ায় তাদের গ্রামে মোট ২৩ জন নিহত হয়েছেন। সরকারি বিধিনিষেধের কারণে মসজিদ ভবন সংস্কার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

বৌদ্ধ অধ্যুষিত মায়ানমারে মুসলিমরা সংখ্যালঘু। তারা ধারাবাহিকভাবে সরকারের নিপীড়িত এবং প্রান্তিকীকরণের শিকার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বৌদ্ধ উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোও সহিংসতা উস্কে দিয়েছে।

কয়েক দশক ধরে মায়ানমার কর্তৃপক্ষ মুসলিমদের জন্য মসজিদ মেরামত বা নির্মাণের অনুমতি পাওয়া কঠিন করে তুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৭ সালের একটি প্রতিবেদন অনুসারে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক মসজিদগুলোর অবস্থার অবনতি হয়েছে।

মান্দালয়ে আরেকটি মসজিদ ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর জুলিয়ান কাইল নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কংক্রিটের স্তম্ভ তোলার জন্য ভারী যন্ত্রপাতি চেয়ে অনুরোধ করেন। তিনি লিখেছেন, ধ্বংসস্তূপের নিচে আমার পরিবারের সদস্যরা এবং অন্যরা চাপা পড়ে প্রাণ হারিয়েছে। আমরা অন্তত তাদের মৃতদেহ খুঁজে পাতে চাই।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত টাউংনু শহরের একজন বাসিন্দা বলেন, তিনি নামাজ পড়ছিলেন। ঠিক তখনই কান্দাও মসজিদের একপাশ ভেঙে পড়ে তার সামনে বসা দুই সারির লোকদের উপর।

তিনি বলছিলেন, আমি মসজিদ থেকে অনেক লোককে বের করে আনতে দেখেছি, তাদের মধ্যে কয়েকজন আমার চোখের সামনেই মারা গেছেন। এটা সত্যিই হৃদয়বিদারক।

সামরিক সরকারের মতে, ভূমিকম্পে বৌদ্ধ ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েচে। ৬৭০টি মঠ এবং ২৯০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাদের প্রতিবেদনে মসজিদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়নি।

এখন পর্যন্ত ভূমিকম্পে মিয়ানমারজুড়ে ভবন, সেতু এবং অন্যান্য রাস্তাঘাটও ধ্বংস হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে দুর্যোগের প্রকৃত মাত্রা এখনো প্রকাশিত হয়নি বলে মনে করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত