আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুসলিমদের পাশে থাকার বার্তা মমতার

মুসলিমদের পাশে থাকার বার্তা মমতার

ঈদ উপলক্ষে সোমবার (৩১ মার্চ) কলকাতার রেড রোডে বক্তৃতা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওপার বাংলার মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে বিজেপি ও বামদের বিরুদ্ধে 'ধর্মীয় মেরুকরণের' অভিযোগ তুলেছেন তিনি।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন রাখ-ঢাক না রেখে সরসরি কোনো দলের নাম না নিয়ে 'হিন্দুত্ববাদী শক্তিকে' আক্রমণ করেন মমতা।


তিনি বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু? আমি বলেছি - আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি ভারতীয়।

‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গেছে’ এমনটা উল্লেখ করে তিনি বলেন, আমরা একাই একশ। সব ধর্মের জন্য আমার জান কবুল। জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়, কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন, ওই দোকান আমি বন্ধ করে দেবো।


মমতা বলেন, দেখুন রামকৃষ্ণ কী বলেছেন, বিবেকানন্দ কী বলেছেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু আমি জেনে শুনে একটা 'নোংরা ধর্ম', যেটা এই 'জুমলা পার্টিরা' বানিয়েছে, সেটা মানি না। ওটা হিন্দু ধর্ম বিরোধী।

মমতা বলেন, এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। আমার জীবন সমস্ত ধর্ম-জাতির জন্য, সমস্ত সম্প্রদায় ও সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব।

447
ঈদের দিনে কলকাতায় মুসলিমদের সঙ্গে মমতা। ছবি: সংগৃহীত

ঈদের নামাজে আসা মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সবরকমভাবে আপনাদের সাথে আছি। আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে, এটা কখনো ভাববেন না।

তিনি আরও বলেন, আমি দাঙ্গা চাই না। কেউ প্ররোচনা দিলে তার পায়ে পা লাগাবেন না। এটাই (প্ররোচনা দেওয়া) ওদের পরিকল্পনা। এটা ওদের প্ল্যান্টেড গেম। এই ফাঁদে পা দেবেন না। ওদেরকে ছোঁয়াও উচিত নয়। ওদের ছুঁলে ওরা গুরুত্ব পেয়ে যায়। ওরা আপনাকে কিছু বললে মনে রাখবেন দিদি আমাদের সাথে আছেন। আপনাদের সাথে গোটা সরকার আছে।

এ সময় মমতা ভারতের চারটি সাম্প্রদায়িক দাঙ্গার কথা - মণিপুরে, উত্তরপ্রদেশে, বিহারে ও রাজস্থানে কী হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন।

বক্তব্যের সময় তিনি ভারতীয় সংবিধান যে ধর্মনিরপেক্ষতার উপর জোর দেয়, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এইভাবে বাংলার ঐতিহ্যময় ধর্মীয় সম্প্রীতির কথাও উল্লেখ করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত