আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেন যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বৃহস্পতিবার প্যারিসে বৈঠকে অংশ নিচ্ছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত এই উচ্চপর্যায়ের আলোচনায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত হয়েছেন। ফেব্রুয়ারির পর থেকে এটি ট্রান্সআটলান্টিক অঞ্চলে ইউক্রেন যুদ্ধ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাবেন যেন রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করে যুদ্ধবিরতির জন্য বাধ্য করা হয়। এক কর্মকর্তা বলেন, “আমরা চাই যুক্তরাষ্ট্র এবার একটু ‘ছড়িও’ ব্যবহার করুক।”

বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের সুমি শহরে অন্তত ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। এর আগে, ক্রিভি রিহ শহরে এক আবাসিক এলাকায় রুশ হামলায় ১৮ জনের মৃত্যু হয়।

সবশেষ, বুধবার রাতে ইউক্রেন জানায়, ডনিপ্রো শহরে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু।

ইলিসি প্রাসাদে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মার্কো রুবিও ও স্টিভ উইটকফ ছাড়াও যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং ইউরোপের অন্যান্য দেশের নিরাপত্তা উপদেষ্টারা অংশ নেবেন।

বৈঠকে একটি পৃথক সেশন থাকবে পররাষ্ট্রমন্ত্রীদের জন্য, যেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির অংশগ্রহণের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার মূল লক্ষ্য হবে ইউক্রেনের যুদ্ধ কীভাবে থামানো যায়, তা নির্ধারণ করা। স্টিভ উইটকফ গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়েও একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রিই ইয়ারমাক বলেন, “আমরা ইউক্রেন ও সমগ্র ইউরোপের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করছি।”

অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই আলোচনার বিষয়ে বলেন, “ইউরোপীয় নেতারা কেবল যুদ্ধ চালিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।”

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে হোয়াইট হাউসে ফিরে আসার আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারবেন। প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর তার প্রশাসন মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে এবং যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টাও চালিয়ে যাচ্ছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগেই সতর্ক করে দিয়েছেন, যদি ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তিচুক্তি হয়, তবে তারা তা মেনে নেবে না।

উল্লেখযোগ্যভাবে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাকবিতার পর দুই নেতার সম্পর্ক তলানিতে পৌঁছায়, যেখানে ট্রাম্প ইউক্রেনকে অভিযুক্ত করেন, কেন তারা আগেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করেনি।

এই পটভূমিতে প্যারিসে আয়োজিত এই বৈঠককে ইউরোপীয় নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত