আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সীমান্তে ‘বাফার জোন’ করছে রাশিয়া

সীমান্তে ‘বাফার জোন’ করছে রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী ইউক্রেন সীমান্তে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ তৈরি করছে। বৃহস্পতিবার তিনি জানান, সীমান্তে প্রয়োজনীয় বাফার জোন তৈরির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এরই মধ্যে সশস্ত্র বাহিনীর এটি তৈরিতে কাজ শুরু করেছে। যেসব স্থান দিয়ে ইউক্রেন গুলি চালায়, সেগুলো বন্ধ করা হচ্ছে।

শুক্রবার সিএনএনের খবরে বলা হয়, রাশিয়ার এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি বলেন, পরিকল্পনাটি ‘আক্রমণাত্মক’। এটি প্রমাণ করেছে, ‘রাশিয়া এখন শান্তি প্রচেষ্টার বাধা।’


ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রত্যাশিত বন্দি বিনিময়কে সামনে রেখে এ ঘোষণা এলো। গত সপ্তাহে তুরস্কে মুখোমুখি আলোচনার ফলস্বরূপ এ বন্দি বিনিময় হচ্ছে। তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যে কোনো স্তরে এটা দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা।

এর আগে গত মার্চে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল পরিদর্শনে গিয়ে ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনার কথা জানান। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পুতিন বাফার জোন নির্মাণের ওপর আবারও জোর দেন। বৈঠকে তিনি সীমান্ত অঞ্চলে ‘ধ্বংস হওয়া সবকিছু পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের’ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, (আমাদের) লোকজনকে তাদের গ্রাম, বসতিতে ফিরে যেতে সহায়তা করতে হবে। সেখানে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল করতে হবে। সেই সঙ্গে পরিবহন ও অন্যান্য অবকাঠামো পুনরুদ্ধার করতে হবে।

স্থানীয় সময় শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আরেকটি বন্দি বিনিময় শুরু হয়। গত তিন বছর ধরে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এটা সবচেয়ে বড় বন্দি বিনিময়। বার্তা সংস্থা এপি জানায়, বন্দি বিনিময়ের বিষয়টি মস্কো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে একজন রুশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বন্দি বিনিময়ের তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে তুরস্কে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের পর ইউক্রেন ও রাশিয়া ১ হাজার বন্দি বিনিময়ের বিষয়ে ঐকমত্যে পৌঁছে।

রয়টার্স জানায়, ইউক্রেনের ১৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমানবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠিয়েছিল কিয়েভ, যার অন্তত ২০টি ছিল মস্কো অভিমুখী। রুশ ভূখণ্ডের আকাশসীমায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আগের দিন, তিন শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল মস্কো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত