আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আজ নাইন-ইলেভেন হামলার ২৪তম বার্ষিকী

আজ নাইন-ইলেভেন হামলার ২৪তম বার্ষিকী

যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হবে দেশটির ওপর ১১ সেপ্টেম্বরের হামলা, যা নাইন ইলেভেন নামে পরিচিত। আজ সেই হামলার ২৪তম বার্ষিকী। ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালে আলকায়েদার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয়। আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার লোক।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায় আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানে, আরেকটি বিমান পেন্টাগনে বিধ্বস্ত হয়, এবং চতুর্থটি পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয় যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলায়।

এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হন। এ ছাড়া অসংখ্য উদ্ধারকর্মী প্রাণ হারান কিংবা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।

যুক্তরাষ্ট্রে এই দিনটি ‘প্যাট্রিয়ট ডে’ হিসেবে পালন করা হয়। প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নীরবতা পালন করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত