আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফিলিপাইনে বন্যায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে

ফিলিপাইনে বন্যায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যার কারণে আজ সোমবার হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। ঝোড়ো বাতাসের সঙ্গে প্রচণ্ড বৃষ্টির কারণে এ বন্যা দেখা দেয়। খবর এএফপির।

আজ সোমবার ভোরে সুরিগাও দেল সুর প্রদেশে প্রথম বন্যা দেখা দেয়। গভর্নর জনি পিমেন্টেল এএফপিকে জানান, সেখান থেকে চার হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মুষলধারে বৃষ্টি পড়ছে। তিন দিনের আগে এ বৃষ্টি না-ও থামতে পারে।’

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আরও ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতে পারে। বন্যায় কিছু এলাকায় পানি পাঁচ ফুট উঁচুতে উঠে গিয়েছে। রাবার বোট নিয়ে বন্যার পানিতে আটকে পড়া দুর্গত লোকজনকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।

ফিলিপাইনের বন্যাকবলিত ওই এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। দুই দিনের মধ্যে ঝড় ফিলিপাইনের কেন্দ্রে আঘাত হানতে পারে। ম্যানিলার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী থেকে আঞ্চলিক দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সুরিগাও দেল সার ফিলিপাইনের অন্যতম বন্যাপ্রবণ এলাকা।

এ মাসের শুরুতে ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে ১৮ জন মারা গিয়েছে। গত বছর ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ৭ হাজার ৩৫০ জন মারা যায় বা নিখোঁজ হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত