আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সন্তানের মনের কথা জানতে চান? মজার ১টি কৌশল শিখে নিন

সন্তানের মনের কথা জানতে চান? মজার ১টি কৌশল শিখে নিন

সন্তানকে সব সময় বুকে আগলে রাখতে চান মা-বাবা। কিন্তু একটা সময় আদরের সন্তানকে কোল থেকে নামিয়ে বড় পৃথিবীটায় ছেড়ে দিতে হয়। যাতে সে সবার সাথে মিশতে পারে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে সেটা কতটা সম্ভব? কতটা নিরাপদ? দিনের সিংহভাগ‌ই ওদের কেটে যায় স্কুলে। তাই লক্ষ্ণীসোনাটা সেখানে কার সাথে মিশছে, কী করছে সেটা জানা অতি জরুরি হয়ে পড়ে। কারণ তার ভিত্তি গড়ার সময় এটাই। কিন্তু পুঁচকের কাছ থেকে কী সে কথা সহজে বের করা যাবে?

উহু...। খুবই কঠিন কাজ। সে মুখ খুলবেই না। তার ভেতরে ভয় কাজ করাটা স্বাভাবিক।

তাহলে উপায়?

উপায় ১টা আছে। ব্রিটেনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. ওয়েন্ডি মোগাল জানিয়েছেন সেই উপায়।

তিনি জানান, স্কুলে সন্তান কী করছে তা জানতে হলে মা-বাবাকে আগে তাদের মনের কথা সন্তানকে জানাতে হবে। মানে, সন্তানকে নিয়ে তার মনে কী চলছে তা জানাতে হবে। এই যেমন, স্কুল থেকে আসার সময় হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি ব্যাগে রেখে সন্তানের হাতটি ধরতে হবে। তার পর বলতে হবে, জানো আজ না তোমাকে স্কুল থেকে নিতে আসার সময় ..... (সন্তানের প্রিয় কোনো খাবার বা জিনিস) দেখে, তোমার কথা মনে হয়েছে।

'সন্তান যখন বুঝতে পারবে, সে কাছে না থাকার পরও তার কথা আপনার মনে পড়ছে। অথবা তার প্রিয় কিছু নিয়ে আপনি ভাবছেন, সে খুব খুশি হবে। মনের কথাগুলো অকপটে আপনাকে বলে দিবে।'

'বলতে পারেন এটি একটি ম্যাজিক ট্রিক। খুব ভালো কাজ করে এ কৌশলটি। তবে কেউ কেউ ব্যতিক্রমও থাকতে পারে।'

কেউ কেউ হয়ত ভাবতে পারেন, সন্তানের সাথে চালাকি করা হচ্ছে। আসলে ব্যাপারটি তা নয়। আপনার সন্তানের মনের কথাগুলো জানতে হলে তার সাথে তার মতো করে মিশতে হবে। সে যা পছন্দ করে, সেই বিষয়ে কথা বলে তার আগ্রহ বাড়াতে হবে। যাতে সে আপনার সাথে সহজে মিশতে পারে, এই যা। এটি খুব মজার একটি কৌশল। চেষ্টা করে দেখতে পারেন। কাজ হওয়ার সম্ভাবনাই বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত