আপডেট :

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

        বন্দুকযুদ্ধে ১১ জন নি হত, উত্তর মেক্সিকোতে গ্রেপ্তার মাদক চক্রের নেতা

        মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস

        অপ্রাপ্তবয়স্ককে নি পী ড়নের অভিযোগে অভিযুক্ত এলএ স্কুলের বিশেষ শিক্ষা সহকারী

        ২০২৮ অলিম্পিকে ড্রোন হামলা ও বিক্ষোভ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ

        লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো রোবোট্যাক্সি সেবা চালু করল জুক্স

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

ইংল্যান্ড থেকে মুসলমানদের বের করে দেয়ার হুমকি

ইংল্যান্ড থেকে মুসলমানদের বের করে দেয়ার হুমকি

ইংল্যান্ডের নর্থ-ইস্ট সিটির নিউক্যাসল শহরে ইসলাম বিরোধী নাজীর সমাবেশে বক্তারা বলেন, মুসলমানেরা ব্রিটেন দখল করে নিবে। তাদেরকে ব্রিটেন থেকে বের করে দিতে হবে। এসময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫জনকে আটক করেছে পুলিশ।

জার্মান নাজী সংগঠন প্যাগিডার নেতৃত্বে এ সমাবেশটি ২৮ ফেব্রুয়ারি করা হয়। এর প্রতিবাদে নিউক্যাসল ইউনাইটস নামে একটি সংগঠন শোভাযাত্রা করেছে।

প্যাগিডার নেতারা সমাবেশে বলেন, মুসলমানেরা ব্রিটেন দখল করে নিবে। ইসলাম ও মুসলিমদের এখনি রুখে দিতে হবে। ব্রিটেন থেকে তাদের বের করে দিতে হবে।
এসময় প্যাগিডার নেতাকর্মীরা মদ্যপ অবস্থায় ছিল। তারা ইসলাম ও মুসলিম বিরোধী ফ্যাস্টুন ও প্ল্যাকার্ড বহন করে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও উশৃঙ্খল আচরণ আর সিটির পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে শোভাযাত্রা থেকে পাঁচ ব্যাক্তিকে আটক করে পুলিশ।

অপরদিকে ইসলাম বিরোধী র‌্যালী ও মুসলমানদের বের করে দেয়ার হুমকির প্রতিবাদে নিউক্যাসল ইউনাইটসের ব্যানারে শোভাযাত্রা বের করে মুসলমানরা। শোভাযাত্রার নেতৃত্ব দেন এমপি জর্জ গ্যালোওয়ে।

এসময় জর্জ গ্যালোওয়ে তার বক্তব্যে বলেন, আমি জার্মানদের ভালোবাসি। ব্র্যাডফোর্ড থেকে আমি জার্মান কার চালিয়ে নিউক্যাসলে এসেছি। কিন্তু ব্রিটেনের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী ও বর্ণবাদ উস্কে দেয়ার জন্য নাজী-হিটলারীজমকে আমি ঘৃণা করি।

আমরা প্যাগিডার জার্মানির হিটলার-নাজিজম বর্ণবাদ এখানে আমদানি হতে দিতে পারিনা। শান্তিপূর্ন সমাবেশে নর্থ ইস্টের ২ হাজারের বেশি লোকজন অংশগ্রহন করে বলে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত