আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাজ্যে করোনাভাইরাসে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছে

যুক্তরাজ্যে করোনাভাইরাসে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছে

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্স রীতিমতো মৃত্যুপুরী। জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ।

যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন, মারা গেছেন ৫৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন, প্রাণ হারিয়েছেন ১১৫ জন। অর্থাৎ যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। সব না হলেও বর্তমানে চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন বলবৎ রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস। তার মতে, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

দেশজুড়ে বর্তমান কড়াকড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই না এসব ব্যবস্থা এত তাড়াতাড়ি তুলে নেয়া হোক। এতে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যেতে পারে, যাতে আমাদের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে।’ ডা. জেনি বলেন, ‘সব মিলিয়ে অন্তত ছয় মাসের মতো হতে পারে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কোটা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। ফলে বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন। গতকাল এটি ছিল ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেটি। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত