আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

পরিস্থিতি আরও খারাপ হওয়ার সতর্কবার্তা দিলেন জনসন

পরিস্থিতি আরও খারাপ হওয়ার সতর্কবার্তা দিলেন জনসন

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংকট ‘ভাল হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হবে’ বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এ বার্তা দিচ্ছেন।

জনসনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ার পর থেকেই তিনি নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছেন।

ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রয়োজনে কঠোর বাধানিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ নাগরিকদেরকে বাড়ি থেকে বের হওয়া এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের বিষয়ে সরকারি নিয়মকানুনের বিস্তারিত জানাতে লিফলেটও দেওয়া হবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত দেওয়া সরকারি পরামর্শের স্পষ্টতা নিয়ে সমালোচনার পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যে শনিবার আরো ২৬০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানানো হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।আর আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ৮৯ জন।

এ পরিস্থিতিতে ৫৮ লাখ পাউন্ড খরচ করে যুক্তরাজ্যের তিন কোটি পরিবারকে চিঠি পাঠিয়ে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী জনসন লিখেছেন, শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি।বৈজ্ঞানিক ও চিকিৎসকদের পরামর্শে আমাদেরকে কিছু করতে বলা হলে,আমরা তা অবশ্যই করব।

চিঠিতে বলা হয়েছে, আমরা জানি পরিস্থিতি ভাল হওয়ার আগে আরও খারাপের দিকে যাবে’।তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি।আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলব,তত কম জীবন হারাব এবং ততো তাড়াতাড়ি স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবে।

করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্যে গত সপ্তাহেই দুইজনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা,দোকানপাট বন্ধ রাখা এবং অপরিহার্য নয় এমন সব জিনিসের বিক্রি বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দৈনন্দিন জীবনে আরোপিত এইসব বাধানিষেধের প্রভাব পড়ার আগেই আগামী দুই থেকে তিন সপ্তাহ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জনসন তার চিঠিতে এ বিশ্ব মহামারীকে ‘জাতীয় জরুরি পরিস্থিতি’ হিসাবে উল্লেখ করেছেন এবং আবারো জাতীয় স্বাস্থ্য সেবা সুরক্ষাসহ জীবন বাঁচাতে সবাইকে সরকারি নির্দেশ মেনে বাড়িতে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত