আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপদে ভারতীয়রা!

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপদে ভারতীয়রা!

ছবি : সংগৃহীত

আমেরিকায় কর্মরত ভারতীয়রা বিপদে। করোনা ভাইরাসের প্রকোপে শুধু প্রাণ নিয়ে নয়, চাকরি নিয়েও টানাটানি শুরু হয়েছে সেদেশে। চাকরি খোয়ালে এইচ–১ বি ভিসার অধিকারীদের সেদেশে থাকার অনুমতিও থাকবে না।

করোনাভাইরাস সংকটের কারণে আমেরিকাতে ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা। আমেরিকায় কর্মরত বিভিন্ন দেশের বাসিন্দারা হুমকির মুখে পড়েছেন। সবচেয়ে বিপদে পড়েছেন ভারতীয়রা। সবচেয়ে বেশি সংখ্যক এইচ–১ বি ভিসাধারকেরা ভারতের নাগরিক। ট্রাম্প প্রশাসনের কাছে তাদের আবেদন, চাকরি হারানোর পর আমেরিকায় বসবাস করার সময়সীমা বাড়িয়ে দেয়া হোক। ৬০ থেকে ১৮০ দিনের মধ্যে করা হোক।


কী এই এইচ–১ বি ভিসা?‌
তাত্ত্বিক বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনে মার্কিন সংস্থাগুলোকে ভিনদেশি কর্মী নিয়োগ করার অনুমতি দেয় এই ভিসা। এছাড়া এই ভিসাধারক ভিনদেশিরা আমেরিকায় গিয়ে বসবাস করতে পারবেন। তবে কাজের জন্য। স্থায়ী বসবাসের জন্য নয়। কিন্তু সমস্যা হল, বর্তমান ফেডারাল বিধি অনুযায়ী, এই ভিসাধারক ব্যক্তির চাকরি চলে গেলে তাকে ৬০ দিনের মধ্যে সেদেশ ছেড়ে দিতে হবে। উপরন্তু তারা কোনো সামাজিক সুরক্ষার সুবিধাও পাবেন না। যদিও তাদের বেতন থেকে এতদিন ধরে সামাজিক সুরক্ষা বাবদ টাকা কাটা হয়েছে। সেই সময়সীমার মধ্যে যদি অন্য কোনো চাকরি পেয়ে যান, তাহলে আর কোনো অসুবিধা নেই। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো ভারত ও চীনের মতো দেশগুলো থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মচারী নিয়োগের জন্য এটির উপর নির্ভর করে। ইতিমধ্যেই অনেক কর্মীর কাছে চাকরি থেকে ছাঁটাই করার নোটিশ চলে গেছে। অনেককে আবার ছাড়িয়ে দেয়াও হয়েছে। তাদের মধ্যে ৩.‌৩ মিলিয়ন আমেরিকানও আছেন।

আপাতত এই ভিসাধারকেরা হোয়াইট হাউজের ওয়েবসাইটে পিটিশন দিয়েছেন। যেখানে এখন পর্যন্ত ২০ হাজার সই সংগ্রহ করা হয়েছে। কিন্তু সইয়ের ন্যূনতম সীমা এক লাখ। তবেই উত্তর আসবে ওপার থেকে। তারা পিটিশনে লিখেছেন, তাদের যেন চাকরি থেকে ছাড়িয়ে দেয়ার পর ৬০ থেকে ১৮০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেয়া হয়। এতদিন পর্যন্ত তারা সেদেশের জন্য খেটেছেন এবং আয়করও জমা করেছেন। এই পরিস্থিতিতে ভারতের মতো অনেক দেশে ফিরে যাওয়ার অবস্থা নেই। সেসব দেশে লকডাউন চলছে।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত