আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা সংক্রমণ: যুক্তরাষ্ট্রে সব কারাগার লকডাউন

করোনা সংক্রমণ: যুক্তরাষ্ট্রে সব কারাগার লকডাউন

যুক্তরাষ্ট্রের কারাগার।ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে যুক্তরাষ্ট্রে সব কারাগার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। দেশটিতে কোয়ারেন্টিন ও আইসোলেশন বাড়তে থাকায় বুধবার এ সিদ্ধান্ত নেয় ফেডারেল বুর্যো অব প্রিজন।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বন্দিদের কোয়ার্টারে বা সেলে থাকতে হবে অনন্ত দুই সপ্তাহের জন্য। তবে লকডাউন আরও বাড়তে পারে।

কারাগারে লকডাউনের সময় প্রতিনিধি, লন্ড্রি, পানি, কম্পিউটার এবং টেলিফোন এ সব ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। মার্কিন ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ করোনাভাইরাস বিস্তার রোধে ফেডারেল কারাগারে ১৪ দিনের জন্য বন্দিদের (তাদের জন্য নির্দিষ্ট সেল) থাকতে আদেশ দিয়েছে। বুর্যো অব প্রিজনের পক্ষ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত এক বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ কর্মসূচি ও স্যানিটেশন বজায় রাখার জন্য কিছু ব্যতিক্রম অনুমোদন করা হবে। ফেডারেল প্রিজন এজেন্সির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মার্সাল সার্ভিসের সঙ্গে যৌথ কাজ করে যাবে; যাতে লকডাউনের সময় নতুন বন্দি সীমিত করা যায়।

মঙ্গলবার প্রকাশিত ফেডারেল কারাগার ব্যবস্থাপনার এক সমীক্ষায় জানা গেছে, ফেডারেল কারাগারে ২৯ জন বন্দি ও ৩০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বন্দি মারা গেছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার। আর এ ভাইরাটিতে দেশটিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে ৪৮ হাজার ৩১৯ জন মারা গেছেন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭১ হাজার ৭৫৪ জন।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত