আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা গুজবে যুক্তরাজ্যে ৫জি টাওয়ারে আগুন

করোনা গুজবে যুক্তরাজ্যে ৫জি টাওয়ারে আগুন

ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে প্রাণঘাতী এ রোগ নিয়ে নানা কৌতুহল জেগেছে সবার মনে। একে পুঁজি করে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এমন গুজবও ছড়ানো হয়েছে যে, ‘ফাইভ জি নেটওয়ার্কের কারণে করোনা ছড়াচ্ছে’।

এ গুজবের জেরে শুক্রবার আগুন লাগানো হয়েছে দেশটির বার্মিংহামের একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত কয়েকদিনে যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, ৫জি নেটওয়ার্ক করোনাভাইরাস ছড়াতে সাহায্য করে। এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন - করোনা সংক্রমণ থেকে বাঁচতে যার যার এলাকার ৫জি টাওয়ার গুঁড়িয়ে দাও। এসব টাওয়ার থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে। এরপর এমন অদ্ভূত ধারণা বিশ্বাস করে বার্মিংহামের ওই ৫জি টাওয়ারে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

জানা গেছে, গত মার্চ থেকে এ গুজব রটান শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্মেলনে এক ব্যক্তি দাবি করেন, আফ্রিকার দেশগুলোতে ৫জি নেই বিধায় সেখানে করোনার সংক্রমণ কম। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে পড়ে ওই ব্যক্তির সেই বক্তব্য।

এদিকে টাওয়ারে আগুন দেয়া ও ভাঙচুরকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। গুজব বন্ধে ইতিমধ্যে বেশ কিছু গ্রুপ ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এরইমধ্যে এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে গবেষকরা বলেছেন, ৫জি প্রযুক্তির সঙ্গে করোনাভাইরাস বিস্তারের কোনো সম্পর্ক নেই।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত