আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মার্কিন রণতরীর বরখাস্ত ক্যাপ্টেন করোনায় আক্রান্ত

মার্কিন রণতরীর বরখাস্ত ক্যাপ্টেন করোনায় আক্রান্ত

ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার। ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর সমালোচনা করে বরখাস্ত হওয়া যুদ্ধবিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার (০৬ এপ্রিল) দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। তবে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয় ক্রোজিয়ারকে। তখনই তার শরীরে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিয়েছিল।

রণতরীতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরায় পড়ায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে চিঠি লিখে সেটি সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল ক্রোজিয়ারকে।

গত শুক্রবার (০৩ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি থমাস মডলি ক্যাপ্টেন ক্রোজিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন। পাঁচ হাজার ক্রু বিশিষ্ট পরমাণুশক্তি চালিত রণতরীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ওই চিঠি ব্যাপকভাবে প্রচার করে ক্রোজিয়ার নিম্ন বিচারবুদ্ধির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন মডলি।

চিঠি ফাঁস হওয়ার দু’দিনের মাথায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই চিঠির মাধ্যমে ক্যাপ্টেন ক্রোজিয়ার গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন মডলি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, আমি এরকম কোনো ইঙ্গিতও দিচ্ছি না যে তিনি (ক্রোজিয়ার) তথ্য ফাঁস করেছেন। তবে তিনি ওই চিঠি ব্যাপকভাবে প্রচার করেছেন এবং সেটি যেন ফাঁস না হয় সে সুরক্ষা নিশ্চিত করেননি; এটিও তার দায়িত্বের অংশ ছিল। তার এ কাজ অপ্রয়োজনীয় উদ্বেগের জন্ম দিয়েছে।’

বিতর্ক তৈরি করা ওই চিঠিতে ক্রোজিয়ার বলেছিলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে নেই। নাবিকদের মৃত্যুর প্রয়োজন নেই। পরমাণুশক্তি চালিত মার্কিন বিমানবাহী রণতরী থেকে বেশিরভাগ কর্মকর্তাকে সরিয়ে নিয়ে তাদের দু’ সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা অসামান্য একটি সিদ্ধান্ত হলেও এ ঝুঁকি নেওয়া এখন প্রয়োজন। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। এখনই পদক্ষেপ না নেওয়া হলে, আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্পদ এই নাবিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে নৌবাহিনী।’

ক্রোজিয়ারকে পদাবনতি দেওয়ার সমালোচনা করে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ক্রুদের রক্ষায় চেষ্টারত যুদ্ধজাহাজের কমান্ডারকে শাস্তি দিয়ে নিম্ন বিচারবুদ্ধির পরিচয় দিয়েছে ট্রাম্প প্রশাসন।’

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত